জুলাই মাস পর্যন্ত মেষে বিরাজ করবে মঙ্গল, চাকরি থেকে ব্যবসায় উন্নতির জোয়ার আসবে কাদের
জ্যোতিষশাস্ত্রে, শুভ গ্রহের মধ্যেই ধরা হয় মঙ্গলকে। এই গ্রহের ঘর বদলে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব পড়ে। সেটি কারোর জন্য শুভ হতে পারে। আবার কারোর জন্য তা অশুভ হতে পারে। মঙ্গলকে আমরা গ্রহের সেনাপতি বলেই জানি। পয়লা জুন সেনাপতি গ্রহ মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করেছে।
৪২ দিন মেষ রাশিতে থাকবে থাকবে মঙ্গল। ১২ জুলাই পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কর্মজীবন থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন কারা। কাদের আর্থিক দিকে লাভ হবে, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিরা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আটকে থাকা সব কাজ হয়ে যাবে। নতুন চুক্তিতে সই করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকে আপনার। মানসিক চাপ অনেকটাই কমবে। তাছাড়া আপনার ব্যবসায় আগের থেকে অনেক বেশি লাভ হবে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
- কর্কট রাশি
মঙ্গলের অন্য রাশিতে গমনের কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার চাকরিতে সাফল্য আসবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। যারা সরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তবে গাড়ি চালালে সাবধানে চালাবেন। পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের অত্যন্ত ভালো সময়। সিংহ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় কর্মজীবনে আটকে থাকা সব কাজ আপনার হয়ে যাবে। চাকরিজীবীদের জন্য লাভের সময়। চাকরিতে পদোন্নতি হতে পারে। আটকে থাকা সব কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনার মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। এই সময় কারোর সঙ্গে অযথা তর্কে, বিতর্কে জড়াবেন না। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, করতে পারেন। সেখানেও কিন্তু আপনার সাফল্যের সময় শুরু হবে।
- ধনু রাশি
মঙ্গল গোচরের কারণে ধনু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। বেসরকারি চাকরি যারা করছেন তাঁদের আটকে থাকা সব কাজ হয়ে যাবে। বিদেশে কর্মরত ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন। কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। আপনার পরিবারের বড় কোনও সদস্যের সফলতার কারণে আপনি আরও খুশি হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications