কতদিন নিম্ন অবস্থায় থাকবে মঙ্গল, টাকার পাহাড়ে বসতে চলেছে কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। মঙ্গল হল সেনাপতি গ্রহ। এই শুভ গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই নানান প্রভাব ফেলে।
অক্টোবর মাসের কুড়ি তারিখ মঙ্গল নিম্ন রাশি কর্কট রাশিতে প্রবেশ করেছে। প্রথম বারের মতন ১৫৮ দিনের জন্য নিম্ন অবস্থায় থাকবে মঙ্গল। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের খুব লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় সোনা ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করেছে এই গ্রহ। কর্মকর্তারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন। পরিবারে সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
রিয়েল এস্টেট, ব্যবসা, সম্পত্তির লেনদেনের সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে শুভ সময়। আপনি যদি মডেলিং করেন সেখানেও সাফল্য আসবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এই সময় পরিবেশ অনুকূলে থাকবে আপনার। তাছাড়া আপনার সঙ্গে সকলের ভালো সম্পর্ক বজায় থাকবে।
এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিদের। তাছাড়া আপনি যদি মনের মানুষের সঙ্গে ঘুরতে যেতে চান যেতে পারেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গলের শুভ প্রভাব পড়বে। তাছাড়া মঙ্গলের কৃপায় দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার। এমন কি পরিবারে সকলের সঙ্গেই তারা সুখে থাকতে পারবেন। এসময় নতুন ব্যবসা শুরু করতে পারেন কিংবা অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। নিজেকে শান্ত রেখে সব কাজ করুন।
যদি আপনি গাড়ি চালান সাবধানে চালাবেন। পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনার। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হবে। যেকোনও নতুন স্কিমে মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। এসময় আপনার ব্যবসার প্রত্যেকটি কাজে ভাই বোনের বিশেষ সহযোগিতা পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications