কবে মকরে মিলন হবে সূর্য ও মঙ্গলের, মনের ইচ্ছা পূরণ হবে কোন রাশির জাতকদের?
জ্যোতিষশাস্ত্রে (astrology) নবগ্রহের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
মঙ্গলকে আমরা সাহস, বীরত্ব, ক্রোধ, সম্পত্তির কারক বলেই জানি। সূর্য হল গ্রহদের রাজা। পাঁচ বছর পর ফেব্রুয়ারিতে মকর রাশিতে মিলন হবে সূর্য ও মঙ্গলের। ভাগ্যের দ্বার খুলতে চলেছে, কাদের।

- মকর রাশি
সূর্য ও মঙ্গলের মিলনের কারণে মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। সমাজে সম্মান, প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে আপনার। নতুন সম্পত্তির কেনার ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতকদের। নতুন সম্পত্তি ক্রয়, বিক্রয় ব্যবসা যারা করছেন তাদের জীবনেও সাফল্যের সময় শুরু হবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা বিবাহিত জীবনে যুক্ত তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলেই থাকবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। শিক্ষাক্ষেত্রে খুব শুভ সময় শুরু হবে। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা নয়া চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনেও সাফল্যের সময় শুরু। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনার। মানসিক চাপ অনেকটাই কমবে।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনার যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে আপনি লাভের মুখ দেখবেন। প্রেমিকের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন আপনি। এসময় কাউকে ঋণ দিলে সেই ঋণ খুব সহজেই আপনি ফেরত পেয়ে যাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা। চাকরি থেকে ব্যবসায় মিলবে সফলতা। যারা সোনা ব্যবসায়ী রয়েছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। কোনও কাজেই আপনি পিছিয়ে থাকবেন না। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications