কর্কটে মিলিত হয়েছে মঙ্গল ও শনি, নতুন সম্পত্তি কেনার আগে দু’বার ভাববেন কারা
জ্যোতিষশাস্ত্রে শনি ও মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি গ্রহ যখন কোনও রাশির উপর ব্যক্তিদের উপর অশুভ প্রভাব দেয় তারা আর্থিকভাবে খুব পিছিয়ে পড়েন এবং কোন কাজেই সফলতা পান না। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি এবং মঙ্গলকে শক্তি ও সাহসের কারক বলেই জানি।
১০ মে কর্কট রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। বর্তমানে সেখানে বসে রয়েছে শনি। ৩০ জুন পর্যন্ত একই রাশিতে থাকবে এই দুই গ্রহ। গ্রহরা তৈরি করেছে 'ষড়ষ্টক যোগ’ও। এই সময় কিছু রাশির যেমন শুভ সময় শুরু হবে , তেমন অশুভ সময়ও শুরু হবে কিছু রাশির ব্যক্তিদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। এই সময় আপনি কোনও কাজেই সফলতা পাবেন না। আর্থিক দিকে খুব একটা ভালো সময় নয়। এসময় মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাকে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
দুই গ্রহের মিলনের কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। কোন কাজেই আপনি সফলতা পাবেন না।এই সময় তৈরি হবে 'ষড়ষ্টক যোগ’। কিছু রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
বিতর্কে জড়িয়ে পড়তে হতে পারে আপনাকে। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন, না হলে আপনার সঙ্গে সকলের অশান্তি বাঁধতে পারে।

ধনু রাশি জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় কোনোও কাজে বিনিয়োগ করার আগে আপনারা বারবার ভাবুন। ব্যবসায় বিনিয়োগ করার আগে ভাববেন। এই সময় কোনও কাজেই আপনি সফলতা পাবেন না। শুধু তাই নয় বাড়তি খরচে লাগাম দিতে হবে ।
আর্থিকভাবে আপনার নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। সকল কাজে আপনারা পিছিয়ে পড়বেন। আপনার মানসিক চাপের সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন না।

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এসময়ে খুব সাবধানে থাকতে হবে। আপনাদের শরীরের দিকে বিশেষ নজর নিতে হবে।ব্যবসায়ে সাফল্য আসবে না। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে নানান অশান্তি ভোগ করতে হবে আপনাকে। তার সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকবে ।
মাথা ঠান্ডা করে রেখে সব কাজ করার চেষ্টা করুন। কারণ স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে নানান অসুবিধা ঝামেলা বাঁধতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications