মঙ্গল ও বুধের মিলনের শুভ প্রভাবে ব্যবসায় মালামাল হতে চলেছেন এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্র প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক তেমনই গুরুত্ব রয়েছে মঙ্গল ও বুধের। মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি। বুধ হল রাজকুমার গ্রহ। এই দুই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে।
যা কিছু রাশির ব্যক্তিদের জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। এপ্রিল মাসে মীন রাশিতে বুধ ও মঙ্গল গ্রহের মিলন হবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আর্থিক দিকে লাভ হবে তাদের। কারা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন।

- কর্কট রাশি
বুধ ও মঙ্গলের মিলনে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কেরিয়ারে আপনি খুব উন্নতি করতে পারবেন। এসময় যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো সময়। যারা মডেলিং, ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত বা সঙ্গীতের সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।আপনি যদি আদালতের কোনও মামলায় যুক্ত থাকেন সেখান থেকে লাভ হবে। কঠোর পরিশ্রম করে আপনি জীবনে এগোতে পারবেন। শিক্ষার্থীর জন্য সময়টা অনুকূল। তারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এসময় আপনার অমীমাংসিত কাজ হয়ে যাবে। আইনি ঝঞ্ঝাট থেকে বের হতে পারবেন আপনারা।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়।পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে পারেন। সকল কাজেই খুব সুযোগ সুবিধা পাবেন। তাছাড়া এসময় আপনার আর্থিক দিকেও লাভ হবে। দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের সকলেই আপনার পাশে থাকবেন। আপনার আর্থিক দিয়ে খুব লাভ হবে। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
- কুম্ভ রাশি
মঙ্গল ও বুধের মিলনে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময় আপনার অর্থ ও বক্তৃতার ঘরেই থাকবে মঙ্গল ও বুধ। এসময় আপনি অপ্রত্যাশিতভাবে লাভ করতে পারবেন। আপনার কথায় মুগ্ধ থাকবেন সকলে। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে আপনার। এসময় আপনি কর্মজীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হবে। আর্থিক দিকেও খুব লাভ হবে। তাছাড়া আপনি যদি বিদেশে যেতে চান যেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications