চলতি মাসে মঙ্গল ও বুধের অশুভ প্রভাবে বাড়তি খরচ কোন রাশির ব্যক্তিদের বাড়বে
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, প্রত্যেকটি গ্রহই তার নির্দিষ্ট সময় মতন ঘর পরিবর্তন করে থাকে। সে সময় তারা ১২ রাশির ব্যক্তিদের ওপরেই বিশেষ প্রভাব ফেলে। এপ্রিল মাসের ২০ তারিখ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে। এই সময়ই রাহুর সঙ্গে সূর্য মেষ রাশিতে থাকবে। আবার মিথুন রাশিতে বুধের প্রিয় রাশিতে থাকবে মঙ্গল।

কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে
বুধ মেষ রাশিতে এবং মঙ্গল মিথুনে থাকার কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের অশুভ সময় শুরু হবে। তবে পাঁচ রাশির জাতক জাতিকার আর্থিক সঙ্কটের মুখে পড়তে হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি
মঙ্গল ও বুধের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। কোনও কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে দু'বার ভাবুন। গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যেতে পারবেন না। যদি এসময়ে আপনি চাকরিজীবী হন তাহলে আপনার জীবনের সাফল্যের পথ বন্ধ হবে।
তবে জীবনে যদি আপনি সফলতা পেতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার করে দারিদ্র বা অসহায় ব্যক্তিদের গম দান করুন।

বৃষ রাশি
সূর্য ঘর পরিবর্তন করার কারণে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে উত্থান পতনের মধ্য দিয়েই চলবে। তবে এ সময় আপনার আয় হবে প্রচুর, তবে বাড়তি খরচ একটু বেশি বাড়বে। সেই সময় খরচে লাগাম দেওয়ার চেষ্টা করবেন। জীবনে আপনি সফলতার শিখরে পৌঁছতে পারবেন না।
যারা রাজনীতি করছেন তাদের জীবনে খারাপ সময় শুরু। যদি আপনি রবিবার করে কোন দারিদ্র ব্রাহ্মণকে খাবার খাওয়ান, তাহলে আপনার জীবনে সফলতা আসবে।

কন্যা রাশি
এই দুই গ্রহের ঘর পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতিকাদের অশুভ সময় শুরু হবে। এই সময় আপনার স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা দেখা দিতে পারে। তবে অর্থনৈতিক দিকে আপনি খুব ভালো লাভ করতে পারবেন না। পুরনো কোনও রোগ আপনার আরও চাগা দেবে।
পরিবারের সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে আপনাকে। তবে দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন আপনি। এই সময়ে হনুমানজিকে লাড্ডু নিবেদন করুন।

তুলা রাশি
এই রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময়ে আপনাদের সকল কাজে বাধা আসবে। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন না। জীবনের টানা পূরণের সময় শুরু হবে আপনার। অর্থ সংক্রান্ত যেকোনোও ঝামেলা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন না।
যদি জীবনে আরোও সাফল্য অর্জন করতে চান তাহলে রবিবার করে মুগ দান করুন দারিদ্র ব্যক্তিদের।

মকর রাশি
গ্রহের অশুভ প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের খারাপ সময় শুরু হবে। এসময়ে ব্যবসায় আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন না। কর্মজীবনে আপনার সমস্যা কেটে যাবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে অশুভ সময় শুরু হবে।
ব্যবসায় আপনার ঋণের পরিমাণ অনেক কমবে। পারলে মঙ্গলবার করে হনুমানজিকে পুজো দিন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications