Malavya Rajyog 2024: নতুন বছরের শুরুতেই তৈরি হবে ‘মালব্য রাজযোগ’, ভাগ্যের দ্বার খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
এসময় তারা নানান রকম যোগ তৈরি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর। ২০২৪ সালে শুরুতে শুক্র তৈরি করবে 'মালব্য রাজযোগ'। এই যোগ অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, জানেন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- মিথুন রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হতে পারেন আপনিও। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার দীর্ঘদিন ধরে যে টাকা আটকে ছিল সেই টাকা ফেরত পাবেন আপনি।
- কর্কট রাশি
মালব্য যোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের উপর। এসময় সকল কাজে যেমন এগিয়ে যেতে পারবেন তেমন আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন।নতুন সম্পত্তির মালিক হবেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি। আর্থিক দিকে লাভ হবে। আপনি যদি রাজনীতি করেন সেখানেও কিন্তু সফলতা আসবে আপনার। ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। তবে এসময় মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন। কোনও কাজে আটকে থাকবে না আপনার, তাই আগে থেকেই সাবধান ও সতর্ক হয়ে কাজ করুন।
- কন্যা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে কন্যা রাশির ব্যক্তিদের উপর। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। প্রত্যেকটি কাজেই আপনি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। তবে যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের আর্থিকভাবে খুব লাভ হবে। গুরুত্বপূর্ণ কোনও কাজে ঝুঁকি নিয়ে করলে সেই কাজে সফলতা আসবে। শুধু তাই নয়, আয়ের নতুন উৎহ খুঁজে পাবেন আপনারা। তাছাড়া বন্ধু বা পরিবারের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। যেকোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, পরিবারের কোনোও সদস্যের খুশির খবরে আপনি আরো খুশি হয়ে উঠবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications