Malavya Rajyog 2024: মালব্য রাজযোগের শুভ প্রভাবে জীবনে উন্নতি করতে পারবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে । গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। নতুন বছরে গঠিত হবে 'মালব্য রাজযোগ’।
২০২৪ সালের ৩১ মার্চ বিকেল চারটে ৫৪ মিনিটে তৈরি হবে মালব্য রাজযোগ। মীন রাশিতে এই যোগ তৈরি হবে। শুক্র ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করবে, ১৮ সেপ্টেম্বর তার নিজস্ব রাশিতে প্রবেশ করবে। যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। আর্থিক দিকেও লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক লেগে থাকবে আপনার। কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। কাজের জায়গায় প্রশংসা মিলবে আপনার। নতুন সম্পত্তি কিনতে পারেন। পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অংশীদারিত্ব ব্যবসা থেকে ব্যবসায় বিনিয়োগ করলে সফলতা অর্জন করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। এই সময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময়। এসময় মালব্য রাজযোগ শুভ প্রভাব পড়বে এই রাশির জাতক জাতিকাদের উপর। এই সময় কর্মজীবনে আপনারা খুব ভালো সময়। এসময় আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। সেপ্টেম্বর মাসে আপনার কথাবার্তায় আরও মধুরতা আসবে। পড়াশোনায় মনোযোগ বাড়বে শরীর আপনার সুস্থ থাকবে। আর্থিক দিকে খুব লাভ হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। শুভ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের ওপর। চাকরি থেকে কর্মজীবন আপনার সফলতা আসবে। ব্যবসায়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় লটারিপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার বাড়িতে কোনও সদস্যের আগমনে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে সুফল পাবেন। তাছাড়া আচমকাই আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ও সুখী হবেন আপনি। কাজের ক্ষেত্রে অনেকটাই সুযোগ বাড়বে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications