মাসের শেষেই তৈরি হবে এই শুভ রাজযোগ, সব কাজে সোনা ফলতে চলতে চলছে কাদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্র নিজের সময় মত ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগ তৈরি করে । যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপর। শুক্র প্রায় প্রতি মাসেই তার ঘর বদল করে থাকে।

শুক্র বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে। ২৮ জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এই সময় সে তৈরি করবে 'মালব্য রাজযোগ’। এই রাজযোগের প্রভাবে ব্যবসায় উন্নতি হবে কিছু রাশির জাতক জাতিকাদের। সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন, জানুন।

malabya rajjog

  • ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার অত্যন্ত শুভ সময়। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনি যে আইনির সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তা থেকে বের হতে পারবেন। এসময় মানসিক চাপ আপনার আগের থেকে অনেক কমবে। তবে প্রত্যেকটি কাজ মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। তবেই সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। বিলাসবহুল জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আপনার।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের পরিবেশ সে সময় অনুকূলেই থাকবে। কারণ এই সময় আপনার অর্থের ঘরেই প্রবেশ করতে চলেছে। কর্মজীবনে নতুন দায়িত্ব পাবেন। যেসব ছাত্রছাত্রীরা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথায় মুগ্ধ হবেন সকলে। আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময় যারা বেসরকারি চাকরি করছেন কিংবা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন। তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় মালব্য রাজযোগের প্রভাবে আপনার কর্মজীবন থেকে চাকরিতে পদোন্নতি হবে। তাছাড়া ব্যবসায়ীদের জন্য শুভ সময়। সোনা ব্যবসায়ীদের সাফল্য আসবে। যদি আপনি বিদেশে চাকরি করেন, সেখানেও সাফল্য আসবে। পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার মনের ইচ্ছা বাড়তে থাকবে আপনার। আপনার সোনা ব্যবসায় লাভ হবে আপনার। কর্মজীবন ও ব্যবসায়ে সময়টি শুভ ও লাভজনক হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যেকোনও বড় চুক্তি করার সময় অবশ্যই তাদের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নেওয়া উচিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+