শুক্রের শুভ প্রভাবে প্রেম জীবনে সুখ, লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুভ গ্রহের মধ্যে শুক্র একটি। শুক্রকে আমরা ব্যবসা, প্রেম, রোমেন্সের কারক বলেই জানি। গৌরব ও সম্পদের দাতা হল শুক্র। ৩১ মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে। যে কারণে তৈরি হয়েছে 'মালব্য রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ।

এখানেই সূর্যগ্রহের সঙ্গে তার মিলন হয়েছে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। কেরিয়ার থেকে ব্যবসায় কাদের সফলতা আসবে। ভাগ্যবান রাশিচক্রের মধ্যে কারা রয়েছেন, জানুন।

astrology

  • মিথুন রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতক-জাতিকাদের উপরে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার রাশির পঞ্চম ঘরের অধিপতি হল শুক্র। তাই এসময় অভিনয়ের সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে খুব ভালো সময় শুরু হবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হতে পারে। চাকরির জন্য দূরে কোথাও যেতে হতে পারেন। ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে আপনার।

  • কন্যা রাশি

মালব্য রাজযোগের শুভ প্রভাবে কন্যা রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আর্থিক দিকে লাভ হবে আপনার। বিবাহিত জীবনে আপনি সুখের মুখ দেখবেন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি কাজেই অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হন তা আপনার জন্য অত্যন্ত ভালো সময়।

  • ধনু রাশি

মালব্য রাজযোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির জাতক-জাতিকাদের ওপরে। এই সময়ে আপনার জন্য খুব সাফল্যের সময়। যারা বিদেশে ব্যবসা করছেন বা বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। এই সময় যারা পড়ুয়া রয়েছেন তাদেরও কিন্তু খুব শুভ সময়। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনারা। আপনি সম্পত্তি ও নতুন যানবাহন কিনতে পারেন। প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। তাছাড়া আত্মবিশ্বাস অনেকটা বাড়তে থাকবে। মানসিক চাপ অনেক কমবে। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। প্রত্যেকটি কাজে আপনি বাবা মায়ের সহায়তা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+