শুক্র তৈরি করছে এই শুভ যোগ, আর্থিক সঙ্কট কেটে সুখের মুখ দেখবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। এই সময় তারা নানান রকম যোগও তৈরি করে থাকে। মার্চ মাসের ৩১ তারিখ শুক্র স্থান পরিবর্তন করবে। শুক্র মীন রাশিতে প্রবেশ করবে।
এই গ্রহকে সম্পদ, সুখ, ঐশ্বর্য ও দাম্পত্য জীবনের কারক বলে মনে করা হয়। এই সময় শুক্র তৈরি করবে 'মালব্য রাজযোগ’। বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ব্যক্তিদের। আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। জীবনে সকল কাজের তাঁরা এগিয়ে যেতে পারবেন। জানুন কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে।

- মিথুন রাশি
মালব্য যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপরে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সমস্ত বাধা আপনার কেটে যাবে। আর যদি আপনি ব্যবসা করেন সেখানে সফলতা মেলার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যেকোনোও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে ওখানে সফলতা মিলবে। কঠোর পরিশ্রম করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।
- কন্যা রাশি
মালব্য রাজযোগের শুভ প্রভাব পড়বে কন্যা রাশির ব্যক্তিদের উপরে। এসময় আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হতে পারে। তাছাড়া কাজের জায়গায় আপনার প্রশংসা সকলেই করবেন। আপনি কাজের জায়গায় সিনিয়র ও জুনিয়দের বিশেষ সহায়তা পাবেন। গুপ্ত রোগ থেকে বের হতে পারবেন আপনি। পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন। আইনি সঙ্কট থেকে বের হতে পাররেন। যদি ব্যবসায়ী হন তাহলে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন অবশ্যই বাবা মায়ের পরামর্শ নিয়ে তবেই করবেন।
- ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন। এই সময়ে আপনি যদি আপনি লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এই রাশির ব্যক্তিরা। বাড়ির বড় কোনও সিনিয়রের থেকে কাজের সুযোগ পাবেন। বাজারে আপনার আটকে থাকা টাকা এই সময় আপনি ফেরত পাবেন। নতুন সম্পত্তিও কিনতে পারেন এই রাশির ব্যক্তিরা। এই সময় কারোর সঙ্গে মতবিরোধে জড়াবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications