তৈরি হচ্ছে ‘লক্ষ্মী নারায়ণ যোগ’, সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে তিন রাশির জাতকদের
সম্পদ, সমৃদ্ধির দাতা ব্যবসা-বুদ্ধির কারক বলে আমরা শুক্রকেই জানি। চলতি মাসেই এই গ্রহই ঘর পরিবর্তন করে মেষ রাশিকে প্রবেশ করবে। এই সময় বুধ এই গ্রহতেই উপস্থিত রয়েছে।
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই ঘর পরিবর্তন করে বিশেষ প্রভাব ফেলে সকল রাশির ব্যক্তিদের ওপর। এই সময়ে তারা শুভ ও অশুভ নানান যোগও তৈরি করে থাকে। সম্পদ, সমৃদ্ধির দাতা ব্যবসা-বুদ্ধির কারক বলে আমরা শুক্রকেই জানি। চলতি মাসেই এই গ্রহই ঘর পরিবর্তন করে মেষ রাশিকে প্রবেশ করবে। এই সময় বুধ এই গ্রহতেই উপস্থিত রয়েছে। বুধ ও শুক্রের মিলনে তৈরি হবে ' লক্ষ্মী নারায়ন যোগ’, এই যোগ অত্যন্ত শুভ। এই যোগের শুভ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। কোন রাশির ব্যক্তিদের আর্থিক লাভ হবে, দেখুন।

তুলা রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি সকল কাজে উন্নতি করতে পারবেন, কারণ আপনার নবম ঘরে তৈরি হবে এই যোগ। আপনি ভাগ্যবান হবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আপনার যে কাজগুলো এতদিন আটকে ছিল সেই কাজ আপনার হয়ে যাবে। আর্থিক সংকট কেটে যাবে। আপনার কষ্ট খুব তাড়াতাড়ি লাঘব হবে। আপনি ধর্মীয় কোনও অনুষ্ঠানে যেতে পারেন। সেখান থেকে আপনার সঙ্গে অনেক লোকের যোগাযোগ বাড়বে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন। আপনার মনের সুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সময় এসেছে।

কর্কট রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের কারণে কর্কট রাশির জাতক-জাতিকদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে তেমনি সকল কাজে আপনি উন্নতি করতে পারবেন। কর্ম থেকে ব্যবসায় সাফল্য পাবেন আপনারা। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। দীর্ঘদিন ধরে আপনি যেখানে টাকা বিনিয়োগ করার কথা ভাবছিলেন সেখানে তা করতে পারেন, সেখান থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে।

মিথুন রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের কারণে মিথুন রাশির জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার ১১ তম ঘরে তৈরি হবে এই যোগ। এই ঘরকে আমরা আয়ের ঘর বলে থাকি। এই সময়ে আপনাদের আয় ভালো হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে মিলেমিশে থাকবেন। এসময় পরিবার সকলের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আপনি শেয়ার বাজার, বাজি, লটারিতে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। সকল কাজে আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications