সূর্যকে জল নিবেদন করার সঠিক নিয়ম জেনে নিন
সূর্যকে জল নিবেদন করার সঠিক নিয়ম জেনে নিন
জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি আলাদা গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি রোজ সূর্য দেবতাকে পুজো করেন, তার জীবনে কখনোও আর্থিক অবস্থা খারাপ থাকে না। জীবনে সে সবসময় সফলতা পান। সূর্য দেবতাকে স্বাস্থ্য, পিতা, আত্মার কারক হিসেবেই আমরা জানি। হিন্দুধর্মে বলা হয়, যখন সূর্য দেবতাকে জল দেওয়া হয় বা জল নিবেদন করে থাকেন কোনও ব্যক্তি তখন তার বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যদি আপনি সূর্যদেবকে জল নিবেদন করেন তাহলে আপনার জীবনের সব দুঃখ কষ্ট চলে যাবে। সকল কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। সূর্যের কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে।

এতে আর্থিক দিকে উন্নতি হয় না
যে ব্যক্তি রোজ সূর্যকে জল নিবেদন করেন তার এগুলি জানা খুব দরকার। যদি আপনি সূর্যদেবকে জল নিবেদনের সময় এগুলি না মেনে চলেন তাহলে আপনার জীবনে অনেক অসুবিধা আসতে পারে, আর্থিক দিতেও অবনতি হতে পারে। তাই এই নিয়ম মেনে চলুন।

সূর্যকে জল দেওয়ার আগে স্নান করুন
জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল দেওয়ার আগে আপনি স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার ধোয়া জামাকাপড় পড়বেন যদি আপনি নিত্যদিন এটি করে থাকেন তাহলে সূর্য ওর বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন আপনার আর্থিক দিকে কখনোই অবনতি হবে না জীবনে সাফল্য আসবে।

সূর্যের উঠার সময়ে তাঁকে জল নিবেদন করুন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি আপনার সম্ভব হয় তাহলে সূর্য যখন উঠছে সেই সময় সূর্যকে জল দিলে তার বিশেষ কৃপা পাওয়া যায়। উদীয়মান সূর্যকে জল দিলে সেই ব্যক্তি জীবনে বিশেষ ফল লাভ করতে পারেন। সকালের ওঠা সূর্যের আলো যদি কারোর গায়ে পড়ে, তাহলে শরীরের ব্যথা দূর হয়। তাই যেকোনোও রোগ থেকে মুক্তি পেতে সূর্যদেবকে জল অর্পণ করা খুব দরকার।

এই মন্ত্রটি জপ করুন
জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল নিবেদনের পর তিনবার যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটি ঘুরুন। এরপর পা স্পর্শ করুন মাটিতে ভালোভাবে। তারপর সেই জায়গায় দাঁড়িয়ে ওম সূর্যায় নমঃ মন্ত্রটি তিনবার জপ করুন। এতে আপনার জীবনের সাফল্য আসবে এবং আপনার জন্ম কুণ্ডলী দুর্বল স্থানে থাকা সূর্য শক্তিশালী হয়ে উঠবে।

নবগ্রহের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়
সূর্যকে জল নিবেদন করার সময় মনে রাখবেন উভয় হাত যেন মাথার উপরে থাকে শুধু তাই নয়, সূর্যদেবকে জল নিবেদন করলেন নবগ্রহের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তাতে জীবনে সাফল্য আসে।

পরিষ্কার জামা কাপড় পরে পুজো করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সর্বদা পরিষ্কার জামা কাপড় পরে সূর্যদেবকে জল নিবেদন করুন। সূর্যকে জল দেবার পর ধূপকাঠি, মোমবাতি দিয়ে সূর্যদেবের পুজো করুন । যদি আপনি পারেন তাহলে সূর্যকে ফুল বা লাল চন্দন দিয়ে সেই জল সূর্যকে নিবেদন করুন। তাতে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং তিনি খুব খুশি হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications