কেতুর ঘর পরিবর্তনে সাফল্যের সময় শুরু এই রাশির ব্যক্তিদের
কেতুর ঘর পরিবর্তনে সাফল্যের সময় শুরু এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহেরই একটি বিশেষ স্থান রয়েছে। যখন সে তার ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকেই বিশেষভাবে প্রভাবিত করে সে। কারোর জন্য তা শুভ হতে পারে, কারোর জন্য অশুভ প্রভাব নিয়ে আসতে পারে। ছায়া গ্রহ কেতু অগাস্ট মাসেই তার ঘর পরিবর্তন করেছে এবং সকল রাশিকে বিশেষভাবে প্রবাহিত করেছে। বর্তমানে ছায়াগ্রহ তো তুলা রাশিতে প্রবেশ করেছে। যার জন্য তিন রাশির খুব সুখের সময় শুরু। জেনে নিন সেই রাশি গুলি কী কী।

মকর রাশি
কেতু তার ঘর পরিবর্তনের সঙ্গে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু। ১১ তম ঘরে প্রবেশ করবে শুক্র। তাই এই ঘরকে আয় ও মুনাফার ঘর বলে মনে করা হয়। এই সময়ে মকর রাশির জাতিকাদের শুভ সময় শুরু। এরা আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। যে কোন চুক্তিতে সাফল্য অর্জন করতে পারবেন। যারা বেসরকারি কাজ করছেন তাঁদের ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি মুক্ত করতে পারেন, তা আপনার জন্য খুব ভাগ্যবান রত্ন বলে বিবেচিত।

কর্কট রাশি
কেতু ঘর পরিবর্তনের কর্কট রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু। এদের চতুর্থ ঘরে অবস্থান করছে শুক্র। এই ঘরকে পেশা ও ব্যবসার ঘর বলা হয়। তাই যারা এই সময়ে যারা ব্যবসা করছেন তাদের জন্য সাফল্যের সময় শুরু। যারা সোনা ব্যবসায়ী তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। আর যারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন, তা করতে পারেন। এটি আপনাদের জন্য বেশ শুভ সময় ।যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন দিতে পারেন এটি আপনার সাফল্য পাওয়ার সময়। পারলে লটারি কাটুন তা মিলে যাওয়ার সম্ভাবনা। শুভ কাজ শেষ করার চেষ্টা করুন। যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। আর যারা বেকার তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি প্রবাল পড়তে পারেন, যা আপনার জন্য শুভ রত্ন বলে বিবেচিত হবে।

কুম্ভ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতু ঘর গ্রহণের ফলে কুম্ভ রাশি জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হচ্ছে। কারণ এই সময় নবম ঘরে প্রবেশ করছে শুক্র। যা ভাগ্য ও বিদেশের ঘর বলে মনে করা হয়। এটায় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনি এখন যা করতে চাইবেন সেই কাজই করতে পারবেন। জীবনের সাফল্যের সময় শুরু। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনি যেকোন ছোট থেকে বড় যে কোন ব্যবসায় আপনার ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান, যেতে পারেন তাতে আপনার জীবনে সাফল্য আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে আপনি পাশ করে দেবেন। তবে আইনি মামলা থেকে দূরে থাকবেন। যদি কারোর কোথাও টাকা ঋণ থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন। এ সময় আপনি জারকন পরতে পারেন। যা শুভ রত্ন বলে বিবেচিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications