আগামী মাসেই সূর্য ও শনি তৈরি করবে এই যোগ, ব্যবসার সব কাজে সোনা ফলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। যখন এই গ্রহরা ঘর বদল করে তখন সকলের উপর নানান প্রভাব ফেলে ডিসেম্বর মাসে সূর্য ও শনি তৈরি করছে 'কেন্দ্র দৃষ্টি যোগ’। এই যোগ অত্যন্ত শুভ।
যখন দুটি গ্রহ যখন একে অপরের ৯০ ডিগ্রীতে থাকে অর্থাৎ চতুর্থ ও দশম ঘরে থাকে। তখনই তৈরি হয় 'কেন্দ্র দৃষ্টি যোগ’। এই যোগ শুভ ডিসেম্বর মাসের ৪ তারিখ রাত ৯ টা ৪৫ মিনিটে তৈরি হবে। এদিন শনি ও সূর্য একে অপরের ৯০ ডিগ্রিতে অবস্থান করবে।

ছবি সৌজন্য- pexels
বর্তমানে শনি রয়েছে কুম্ভ রাশিতে, সূর্য রয়েছে বৃশ্চিক রাশিতে। সেই রাশিতেই তারা বিরাজ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন তারা। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
বৃষ রাশি:
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর এই দুই গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময়ে কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় কেরিয়ার থেকে ব্যবসায় সফলতা আসবে।
সমাজে সম্মান বাড়বে। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। তাছাড়া অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। মানসিক চাপ কমবে। আপনি কারোর থেকে ঋণ নেবেন না। শরীর আপনার ভালোই থাকবে। পাশাপাশি আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার স্বামীর সঙ্গে ভালো থাকতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে।
মীন রাশি:
মীন রাশির জাতক জাতিকাদের উপর এই যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া বেতন বাড়তে পারে। চাকরিতে পদোন্নতি হবে।
এসময় আপনার জীবনে সুখ লেগে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। লটারিতে অর্থপ্রাপ্তি হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications