বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে এই দিকে বসান তুলসী গাছ, কাটবে আর্থিক সঙ্কটও
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি হিন্দুদের বাড়িতে তুলসী গাছের পুজো করা হয়। তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই বলা হয়, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এমনকি খুশী হোন বিষ্ণুদেবও।
তবে বাড়ির যেকোনও দিকে কিন্তু তুলসী গাছ লাগানো যায় না। তাছাড়া আপনি যদি বাড়িতে সুখ, শান্তি বজায় রাখতে চান, আর্থিক দিকে উন্নতি করতে চান, তাহলে তুলসী গাছ এই দিকে লাগাতে পারেন। দেখুন কোন দিকে তুলসী গাছ লাগানো শুভ।

- সুখ, সমৃদ্ধি বজায় রাখতে কী করবেন
যদি আপনি বাড়িতে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগান। এটি লাগালে আপনার জীবনে সাফল্য আসবে। সেই সঙ্গে বাড়িতে যে অশান্তির পরিবেশ ছিল তা কিন্তু কেটে যাবে।
- ধন , সম্পদ বাড়াতে কী করবেন
বাড়ির পূর্বদিকে তুলসী গাছ লাগানো কিন্তু অত্যন্ত শুভ বলে মনে হয়। এদিকে তুলসী গাছ লাগালে আপনার ধন-সম্পদ হু হু করে বাড়তে থাকবে। আর্থিক দিকে লাভ হবে। আপনার জীবনে যদি অর্থসঙ্কট থাকে, তার থেকেও আপনি মুক্তি পাবেন।
তবে, তুলসী গাছ লাগালে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অর্থহানি হতে পারে। কী কী বিষয় মানবেন।
- কোন দিকে তুলসী গাছ লাগাবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যেখানে আপনি তুলসী গাছে লাগাবেন সেই দিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তবে কিন্তু মা লক্ষ্মী খুশি হবেন। নাহলে মা লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে হতে পারে আপনাকে। আর যে কারণে নানান সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। তুলসী গাছ যেখানে রাখবেন সেখানে কখনোই খালি পাত্র রাখবেন না। এতে কিন্তু আপনার বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হবে।
- এদিন তুলসী গাছে জল দেবেন না
একাদশী বা রবিবার তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এমনকি তুলসী গাছের ডালেও হাত দেবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মা লক্ষ্মী একাদশীতে উপোস করেন, তাই তুলসী গাছে জল দিলে মায়ের উপোস ভেঙে যেতে পারে। আর এই কারণে মা লক্ষ্মী রেগে যেতে পারেন। রেগে যান বিষ্ণু দেবও। এতে আপনার অর্থক্ষতি হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications