জুলাইয়ে মীন রাশিতে পিছিয়ে যাবে বৃহস্পতি, তিন রাশির ব্যক্তিরা এই সময়ে শুভ কাজ এড়িয়ে চলুন

জুলাইয়ে মীন রাশিতে পিছিয়ে যাবে বৃহস্পতি, তিন রাশির ব্যক্তিরা এই সময়ে শুভ কাজ এড়িয়ে চলুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ নিজস্ব সময় মতো ঘর পরিবর্তন করে থাকে। শনি গ্রহ শুধুমাত্র আড়াই বছর পর পর তার স্থান পরিবর্তন করে। এছাড়া প্রায় প্রতিটি গ্রহই প্রত্যেক বছরই তাদের স্থান পরিবর্তন করে। আর যার জন্য বিশেষ প্রভাব ফেলে বারো রাশির ওপর। সেটা কারোর জন্য শুভ হতে পারে আবার অশুভও হতে পারে। চলতি বছরে জুলাই মাসের শেষে অনেক গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে। ২৯ শে জুলাই বৃহস্পতি গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে প্রবেশ করেই বৃহস্পতি গ্রহ কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। ২০২২ সালের ২৪ শে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি মীন রাশিতেই থাকবে। যদিও বৃহস্পতি পিছিয়ে যাওয়ায় তিন রাশির ব্যক্তিদের ওপর খারাপ প্রভাব ফেলবে। জেনে নিন সেই রাশিগুলির মধ্যে কারা পড়ছেন।

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহু ইতিমধ্যে মেষ রাশিতে রয়েছে। বৃহস্পতি গ্রহের প্রবেশের কারণে এই দুই রাশির অশুভ যোগ তৈরি হয়েছে। যার জেরে মেষ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা থাকবে। সকল কাজের এই সময়ে সাফল্য পাবেন না। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত এই সময় নেবেন না। শুভ কাজে এড়িয়ে চলুন এবং ব্যবসায় নতুনভাবে কোন বিনিয়োগ করবেন না। এই সময় লটারি কাটবেন না, না মেলে সম্ভাবনা বেশি। চাকরি ও ব্যবসাক্ষেত্রে তেমন সাফল্য পাবেন না। তাই এই সময় শুভ কাজে এড়িয়ে চলুন।

মিথুন রাশি

মিথুন রাশি

বৃহস্পতি গ্রহ পিছিয়ে যাওয়ার কারণে এই রাশির ব্যক্তিরা জীবনে সাফল্য পাবেন না। সকল কাজে তারা পিছিয়ে যাবেন। চাকরি ও ব্যবসাক্ষেত্রে সাফল্য মিলবে না । এই সময়ে শুভ কাজ এড়িয়ে চলুন। সম্পত্তি কিনবেন না। চাকরির জন্য বাইরে যাবেন না। এই সময় পরিবারের সহযোগিতা পাবেন না। দাম্পত্য জীবনে বিবাদ লেগে থাকবে। এই সময়ে মাথা ঠাণ্ডা রেখে চলবেন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন।

মীন রাশি

মীন রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহ পিছিয়ে যাওয়ায় মীন রাশির লোকেদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতির দাম্পত্য জীবনে তেমন সুখ পাবেন না। পারিবারিক জীবনে অশান্তি লেগে থাকবে। যেকোনও কাজে হাত দিলে সহজে তাতে শুভ ফল পাবেন না। কঠোর পরিশ্রম করলে তবেই সেই কাজে ফল পেতে পারেন। তাই বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে ভগবান বিষ্ণুর প্রত্যেকদিন পুজো করা উচিত। ভগবান বিষ্ণু খুশি হলে তবেই আপনি জীবনে সাফল্য পাবেন এবং সকল কাজে সফলতা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+