Jupiter Effect: পথ পরিবর্তন করতে চলেছে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে কাদের?
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে গ্রহকে আমরা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। বৃহস্পতি গ্রহ বারো বছর পর মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে।

কবে গুরু গ্রহ ঘর পরিবর্তন করবে
২২ এপ্রিল শনিবার সকাল ৬ টা ১২ মিনিটে বৃহস্পতি মেষ রাশিতে পাড়ি দেবে। মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। ১ মে পর্যন্ত সেই রাশিতেই থাকবে বৃহস্পতি। এই গ্রহ ঘর পরিবর্তন করায় এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে, দেখুন তাদের মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি
বৃহস্পতি কিন্তু মেষ রাশিতেই প্রবেশ করবে, তাই মেষ রাশির জাতক জাতিকাদের উন্নতির সময় শুরু হবে। এসময় আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কোন কাজে তাড়াহুড়ো করবেন না। মাথা ঠান্ডা করে যে কোন কাজ করলে আপনি সফলতা পাবেন। আপনি নতুন করে কর্মসংস্থানের খবর খুঁজে পাবেন।

বৃষ রাশি
এসময় আপনার কথাবার্তায় সংযম রেখে চলার চেষ্টা করুন। পরিবারের সকলের ভালো ভাবে থাকার চেষ্টা করুন। আপনি সকল কাজেই সফলতা পাবেন। তাই প্রত্যেকটি কাজেই আপনি সফলতা পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু। আর্থিকভাবে যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনার আয় বাড়বে।

কর্কট রাশি
এসময়ে কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু। স্ত্রীর সঙ্গে আপনার ভালো সময় শুরু হবে। এই সময় আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। প্রেম জীবনে আপনার সাফল্য আসবে। সেখানে আপনি সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনেও আপনার সাফল্য আসবে। যেকোন ব্যবসার বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

বৃশ্চিক রাশি
গুরু গ্রহের কারণে শুভ সময় শুরু হবে আপনার, কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। পরিবারে আপনার কারোর সঙ্গে বিবাদ বাধবে না। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনি সাফল্যের সময় পাবেন। নতুন চাকরির অফার পেতে পারেন।
যারা বেসরকারি চাকরিতে যুক্ত তাদের জীবনের সাফল্য নিশ্চিত। এসময় সকলের সঙ্গে ভালোভাবে থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আর্থিক দিকে অনেকটা উন্নতি হবে, আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications