মঙ্গলের রাশিতে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি, গুরু গ্রহের কৃপায় ভাগ্য ফিরতে চলেছে এদের
বৃহস্পতি গ্রহকে আমরা দেবগুরু বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে গুরু গ্রহ শুভ স্থানে থাকে তাহলে তার আর্থিক দিকে কখনোও অভাব হয় না।

কোন রাশিতে গুরু গ্রহ প্রবেশ করবে
১৩ মাস পর বৃহস্পতি তার ঘর পরিবর্তন করতে চলেছে। ২২ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। এটি মঙ্গলের নিজস্ব রাশি। বৃহস্পতি ঘর পরিবর্তন করার কারণে শুভ সময় শুরু হবে। এই রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে পরিবর্তন।

মেষ রাশি
বৃহস্পতি ঘর পরিবর্তন করার কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের শুভ সময়। এসময় আপনাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। আপনার কোনও কাজে সমস্যা হলে তিনি আপনার পাশে দাঁড়াবেন।
আপনার সম্পদ বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনার মনের যেকোনও ইচ্ছা পূরণ হবে। সকলের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

মিথুন রাশি
বৃহস্পতি ঘর পরিবর্তন করার কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি। যেখান থেকে আপনার কাজ করার ইচ্ছা আরোও বেশি বাড়বে। কর্মজীবনে সাফল্যের সময় শুরু হবে।
সকল কাজে খুব এগিয়ে যেতে পারবেন, শিক্ষাক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। যারা চাকরিতে যুক্ত তাদের চাকরিতে পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। জীবনে আপনার সাফল্য আসবে। এসময় আপনার চাকরিতে পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির অফার পেতে পারেন আপনি।

কর্কট রাশি
দেবগুরু বৃহস্পতির কারণে কর্কট রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু। এসময় কর্মজীবন থেকে ব্যবসায় আপনি সুখের মুখ দেখবেন, কারণ বৃহস্পতি আপনার রাশির দশম ঘরে রয়েছে। অগাস্ট মাসের পর নতুন চাকরির সম্ভাবনা রয়েছে আপনার।
এছাড়াও পদোন্নতি ও ইনক্রিমেন্টের সুযোগ আসবে। ব্যবসায় আসবে খুব সাফল্য। আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর্থিক দিকে আপনার খুব লাভ হবে। জীবনে সাফল্যের সময় শুরু আপনার। যদি আপনি সোনা ব্যবসা যুক্ত থাকেন সেখানে আপনার সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications