চলতি মাসেই হবে গুরু মার্গী, বৃহস্পতির কারণে নয়া চাকরির অফার পাবেন এই রাশিরা

জ্যোতিষ শাস্ত্রে আমরা বৃহস্পতিকে জ্ঞান, বিবাহ, সম্পদ ও সৌভাগ্যের কারক বলেই জানি। তাছাড়া তাকে আমরা দেবগুরু বলেও মানি। বলা হয় যে সকল ব্যক্তিদের জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি শুভ স্থানে থাকে, তাদের আর্থিক দিকে খুব উন্নতি হয়। বর্তমানে মীন রাশিতে বৃহস্পতি বিপরীতমুখী হবে। আজ থেকে তিন দিন পর বিপরীতমুখী হবে এই গ্রহ। ২৪ তারিখ ভোর ৪টে ৩৬ মিনিটে বৃহস্পতি মীন রাশিতে বিপরীতমুখী হবে। জেনে নিন গুরু মার্গীর কারণে এই সময়ে কোন কোন রাশির জীবনে সাফল্য আসবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এ সময় তাদের জীবনে প্রচুর আর্থিক লাভ হবে। অর্থ উপার্জনের নতুন পথ তারা খুঁজে পাবে। যেকোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। আপনাদের এ সময় বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চাকরি থেকে ব্যবসায় আপনি পদোন্নতি পেতে পারেন। নতুন চাকরির অফার পেতে পারেন। বসের সহযোগিতা পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে ক্রমশ সম্মান বাড়তে থাকবে। ভাগ্য আপনার সহায় থাকবে। কর্মজীবনে আপনি খুব উন্নতি করতে পারবেন। যারা বেসরকারি কাজে কর্মরত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। এ সময় আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে। কাজের জায়গায় আপনার খুব উন্নতি হবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে বৃশ্চিক রাশির জীবনে শুভ সময় শুরু। এই সময় আপনারা ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। কঠিন পরিশ্রম করলে আপনাদের জীবনের সাফল্য নিশ্চিত। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন আপনারা। এ সময় নতুন যেকোন কাজ আপনারা শুরু করতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভব রয়েছে। এই সময় আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে।

 মীন রাশি

মীন রাশি

বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার কারণে মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। তাছাড়াও মীন রাশির অধিপতি হল বৃহস্পতি। এই কারণে মীন রাশির ব্যক্তিদের জীবনের সাফল্যের সময় শুরু। আপনারা আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। যারা অবিবাহিত তাদের বিয়ে সম্ভাবনা রয়েছে। সকল কাজে আপনি সাফল্য পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন তাদের জীবনের সাফল্য আসবে। কেরিয়েরে আপনি অনেক উন্নতি করতে পারবেন। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+