বৃহস্পতির উদয়ের সঙ্গে সঙ্গে কোন কোন রাশির শুভ সময় শুরু হচ্ছে, জেনে নিন

জ্যোতিষ শাস্ত্রে, গ্রহ কিন্তু মাঝে মধ্যে তার ঘর পরিবর্তন করে। কখনও অস্ত যায় আবার কখনও উদয় হয়। এর জন্য প্রতি ব্যক্তির জীবনে কিছু বিশেষ প্রভাব পড়ে। বৃহস্পতিকে আমরা গ্রহের মধ্যে গুরু গ্রহ বলি। বৃহস্পতি হল শিক্ষা, সন্তান, ধর্মীয় কাজ, সমৃদ্ধি, জাঁকজমক ও বিবাহের গ্রহ। যদি কখনও বৃহস্পতি গ্রহ অস্ত যায় তাহলে সকল প্রকার শুভ কাজ বন্ধ হয়ে যায়। ২২ শে ফেব্রুয়ারি কিন্তু বৃহস্পতি কুম্ভ রাশি থেকে অস্ত গিয়েছিল। ২৩ মার্চ গুরু গ্রহ আবার কুম্ভ রাশিতে উদয় হবে। ১৫ মার্চ ঠিক মিন সংক্রান্তির পর থেকে, ১৪ ই এপ্রিল পর্যন্ত কোনো শুভ কাজ করা যাবে না। তবে বৃহস্পতির এই উদয় হওয়ার জন্য সমস্ত রাশির ওপর কিন্তু বিশেষ প্রভাব ফেলবে। জেনে নিন কোন কোন রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে বৃহস্পতি।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের একাদশ ঘরে অবস্থান করে বৃহস্পতি গ্রহ। এই জায়গা হল টাকার জায়গা। বৃহস্পতির উদয়ের কারণে এই রাশির ব্যক্তিদের প্রচুর অর্থ লাভ হবে। আয় বাড়বে, এই সময় আপনি যদি ব্যবসার ক্ষেত্রে টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনি অনেক সুবিধা পাবেন। চাকরি ক্ষেত্রে বড় চুক্তি হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির দশম ঘরে অবস্থান করবে বৃহস্পতি। এটি কাজের জায়গা হিসেবে বিবেচিত হয়। বৃষ রাশির জাতক-জাতিকারা পেশা বা ব্যবসার সঙ্গে বেশি যুক্ত থাকেন। তারা সব ক্ষেত্রেই উন্নতির পথ খুঁজে নেন। যদি কেউ চাকরি ক্ষেত্রে যুক্ত থাকেন তাদের পদোন্নতি পাওয়ার আশা আছে। বেতন বৃদ্ধি হতে পারে। আর এক চাকরি ছেড়ে যদি আবার নতুন কোন চাকরিতে যেতে চান তা হলেও সুফল মিলবে। সংসারে আসবে আর্থিক সুখও।

সিংহ রাশি

সিংহ রাশি

বৃহস্পতির সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ। এই রাশির ব্যক্তিদের সপ্তম ঘরে অবস্থান করে। বৃহস্পতি এই জায়গাটি বিবাহিত জীবনের জন্য। এই সময় যদি কোনো জাতক-জাতিকার বিয়ে হয় তাহলে সে জীবনে সবথেকে বেশি সুখী হন। তাঁরন সঙ্গে তাঁর স্ত্রীর সারা জীবন অটুট বন্ধন অব্যাহত থাকে। একে অপরকে সাহায্য করে। যেকোনও কাজে সাফল্য পাবেন। আর যাদের বিয়ে হয়নি তারা যদি বিয়ে করতে চান এটাই তাদের জন্য অর্থাৎ অবিবাহিতদের বিয়ে করার সময় শুভ সময়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+