দাঁতের মাঝখানে ফাঁক থাকা শুভ না অশুভ, দেখে নিন
শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল দাঁত। যে মানুষের দাঁত খুব সুন্দর তাঁদের হাসার পর খুব সুন্দর দেখতে লাগে। সামুদ্রিকশাস্ত্রে দাঁতের গঠনের একটি বিশেষ ভূমিকা রয়েছে। এমন অনেক জাতক জাতিকা আছেন তাঁদের দাঁতের মাঝখানে ফাঁক থাকে। জেনে নিন দাতের মাঝখানে ফাঁক থাকলে সেই মানুষরা কেমন হয় এবং তাদের জীবনে কেমন কাটে।

দাঁতে ফাঁকে থাকা শুভ
যে সকল জাতক জাতিকাদের দাঁতের মাঝখানে ফাঁক থাকে তাদের ভাগ্য খুব ভালো হয়। তারা ছোট থেকেই খুব বিলাসিতার সঙ্গে মানুষ হন। পয়সার অভাব তাদের জীবনে কখনো থাকে না। অনেকেই আছেন বর্তমান সময়ে ডাক্তারের কাছে গিয়ে তাদের দাঁতের মাঝখানে যে ফাক তা কিন্তু কমিয়ে দেন। তবে জ্যোতিষশাস্ত্রে এই ফাঁক কমিয়ে দেওয়া কখনোই শুভ বলে মনে করা হয় না। এতে পরে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়।

এই ধরনের ব্যক্তি কূটনীতিতে খুব পারদর্শী হন
যে সকল ব্যক্তিদের দাঁতের মাঝখানে ফাঁক থাকে তারা মনের দিক থেকে খুব ভালো হয়। তবে তারা কূটনীতিতে খুব পারদর্শী হয়। শত্রুরা সঙ্গে এঁটে উঠতে পারেন না। তবে এরা বিরোধীদের কাছে খুব ভয়ঙ্কর কারণ এরা যেটা চান সেটাই তারা করে থাকেন। তবে জীবনে এরা খুব সফল একজন ব্যক্তি হন। এরা সকল কাজে এগিয়ে যেতে পারেন। তবে খুব সাহসী প্রকৃতির হয়ে থাকেন। এরা কোনও কিছুতেই ভয় পান না। কারোর সঙ্গে এরা খারাপ ব্যবহার করেন না। জীবেন এরা সবসময়ে সকল কাজে এগিয়ে যেতে পারেন।

দাঁত লম্বা হওয়া
যে সকল ব্যক্তির দাঁত একটু লম্বা ধরনের তারা সকলকে সাহায্য করে। প্রতিকূলতা তাদের কাছে কখনোও বাধা হয়ে দাঁড়ায় না। এরা ভগবানের খুব আশীর্বাদ পেয়ে থাকেন। তবে এরা ভগবানকে খুব মেনে থাকেন। এরা নাস্তিক ধরনের হন না। এরা সকল কাজে সফলতা বা আর্থিক দিকে উন্নতি করতে পারেন। সকল কাজে সাফল্যও পান। এদের দাম্পত্য থেকে পারিবারিক জীবনে এরা সুখী হন। এরা সব সময়ে কঠোর পরিশ্রম করেন। তাই এদের আর্থিক দিকে খুব উন্নতি হয় পরিবারের সদস্য এদের খুব ভালোবাসেন। সাফল্যের শিখরে এরা একদিন পৌঁছে যেতে পারেন। জীবনে সকল কাজে এরা এগিয়ে যেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications