দুর্গাপুজোয় মায়ের আশীর্বাদ পেতে চাইলে করুন এই কাজগুলি, কাটবে আর্থিক সঙ্কটও

শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় নবরাত্রি। এই নয় দিন মা দুর্গার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। বলা হয়, যারা আচার, নিয়ম মেনে মা দুর্গার পুজো করেন, তাঁদের কোনও কাজেই জীবনে পিছিয়ে পড়তে হয় না।

পিতৃপক্ষ শেষ করে আসে মাতৃপক্ষ। অক্টোবর মাসের ২ তারিখ পড়েছে মহালয়া। আশ্বিন মাসের নবরাত্রি শারদীয়া নবরাত্রি নামেই পরিচিত। আর এই সময়েই কিন্তু দুর্গাপুজো পালিত হয়। এই সময়ে কোন কোন কাজ করা শুভ, জানুন।

Durga puja

এসময় মা দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়। এই পুজো করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় সপ্তশতী পাঠ করা হয়। এতে মানুষের কাজের ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে। ব্যক্তি কাম, ক্রোধ, লোভ থেকে বেরিয়ে আসতে পারেন। এতে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।

  • দুর্গা সপ্তশতী পাঠ করুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ কোনও না কোনও সমস্যায় থাকেন। পারিবারিক বিবাদ থেকে শুরু করে সম্পত্তিগত বিবাদ কিংবা সন্তানের সঙ্গে অশান্তি বা কেরিয়ারে নানান সমস্যা আসবে। তা থেকে বের হতে দুর্গাপুজোর সময় দুর্গা সপ্তশতী পাঠ করুন।

সেই সঙ্গে কঠোর পরিশ্রম করলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। এই সপ্তশতী পাঠ করলে আপনি কোনও কাজেই পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার।

  • আর্থিক দিকে লাভ হবে

দুর্গা সপ্তশতী নিয়মিত যদি পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আর্থিক দিকে খুব লাভ হবে। দুর্গাপুজোর সময় মা দুর্গার মূর্তি সামনে দাঁড়িয়ে নিত্যদিন এই চারদিন মা দুর্গার চল্লিশা পাঠ করুন । এতে আপনার পরিবারে যে সমস্যা ছিল তা থেকে বেরোতে পারবেন । ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে।

  • পান নিবেদন করুন

যদি আপনি আর্থিক দিকে খুব লাভ করতে চান, তাহলে এই দুর্গাপুজোর সময় মা দুর্গাকে নিত্যদিন একটি করে পান নিবেদন করুন। এতে মা দুর্গা প্রচন্ড খুশি হবেন। এতে আপনার জীবনে আটকে থাকা সব কাজও হয়ে যাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+