বাড়িতে ভগবানের মূর্তি ভাঙা কি শুভ নাকি অশনিসংকেতের ইঙ্গিত? কী বলছে বাস্তুশাস্ত্র
হিন্দুধর্মে প্রতিটি বাড়িতেই দেবতার মূর্তি থাকে। নিত্যদিন সকাল ও সন্ধ্যাবেলা সকলে ভগবানের পুজো করে থাকেন। অনেক সময় কোনও কারণ ছাড়াই ভগবানের মূর্তি ভেঙে যায়। যা কিন্তু একদমই শুভ বলে মনে করা হয় না।
বাস্তুশাস্ত্রে কিন্তু এই ভগবানের মূর্তি ভেঙে যাওয়া একদমই শুভ লক্ষণ নয় বলেই মনে করা হয়। এতে পরিবারেরও নানান সমস্যা দেখা দেয়। মূর্তি ভাঙার অর্থ কি? ঈশ্বরের মূর্তি ভাঙা কিসের নির্দেশ দেয়, জানুন।

- ভাঙা মূর্তি রাখা কি শুভ?
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাড়িতে দেবতার মূর্তি ভেঙে যাওয়া খুব অশুভ ঘটনা বলে মনে করা হয়। এই ঘটনা যদি ঘটে তাহলে বুঝবেন আপনার বাড়িতে খারাপ কিছু ঘটনা ঘটতে চলেছে। তাই আগেই সাবধান হোন আপনি।
- ভগবানের মূর্তি পড়ে গিয়ে ভেঙে যাওয়া, কিসের লক্ষণ?
যদি কোনও কারণ ছাড়াই ভগবানের মূর্তি পড়ে গিয়ে ভেঙে যায়, তাহলে বুঝবেন আপনার বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হয়েছে। সেই মূর্তি আপনি কিন্তু নদীতে ভাসিয়ে দেবেন। বাড়িতে একদমই রাখবেন না।
- মাটির প্রতিমা ভাঙা কিসের ইঙ্গিত দেয়?
আবার অনেক সময় অনেকের হাত থেকে পড়ে মাটির প্রতিমা যদি ভেঙে যায়, তাহলে বুঝবেন এটি ভবিষ্যতে খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে। সেই ভাঙা মূর্তি বাড়িতে না রাখাই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব তা নদীতে কিংবা পুকুরে ভাসিয়ে দিন।
- কোথায় রাখবেন ভাঙা মূর্তি
ভগবানের ভাঙা মূর্তি যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলবেন। ভাঙা মূর্তি দীর্ঘদিন বাড়িতে রাখলে বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে। ইতিবাচক শক্তি দূর হবে। সেই সঙ্গে পরিবারে সকলের সঙ্গে সকলের অশান্তি বাঁধতে থাকবে।
ভাঙা মূর্তিগুলি জলে না দিলেও আপনি কিন্তু বাড়ির পাশে যে মন্দির রয়েছে সেখানেও রাখতে পারেন। এতে আপনার পরিবারে যে সমস্যা চলছিল, তা থেকেও বের হতে পারবেন। এমনকি বাস্তুদোষ থাকলেও তা দূর হবে।
- কোথায় রাখবেন নতুন মূর্তি
যে ঠাকুরের মূর্তি ভেঙে গেছে, সেই ঠাকুরের কোনও ছবি বা মূর্তি আবারও কিন্তু আপনি সেই জায়গায় এনে বসাতে পারেন। এতে কিন্তু আপনার আর্থিক দিকে লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications