পিতৃপক্ষের সময় ভুল করেও পূর্বপুরুষের এই ছবি ঘরে লাগাবেন না
পিতৃপক্ষ চলছে। আর এই বিশেষ সময়ে অনেক কিছু মেনে না চললে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় পরিবারকে। এই সময় শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে নৈবেদ্য দিয়ে খুশি করার সময় পূর্ব পুরুষদের। তাহলে পিতৃ দোষ থেকে মুক্তি পাবেন আপনি। জীবনে আসবে সুসময়। এই সময়ে পৃথিবীতে আসেন তাঁরা। তাদের পরিবারের সঙ্গেই তারা থাকেন জলগ্রহণের আশায়। এমন কোনও কাজ এই সময় করবেন না, যাতে তাঁরা রেগে যান। এই সময়ে অনেকেই খুশি হয়ে থেকে পূর্ব পুরুষদের ছবি লাগান, তবে সব জায়গায় ছবি রাখা শুভ বলে মনে করা হয় না, এতে জীবনে নানান অসুবিধার মধ্যে পড়তে হয় সকলে। জেনে নিন কোনদিকে ছবি লাগাবেন।

পুজোর স্থানে পূর্বপুরুষদের ছবি রাখবেন না
পূর্বপুরুষদের সম্মান রক্ষার্থে অনেকেই পুজোর স্থানে বা মন্দিরে পূর্বপুরুষের ছবি রাখেন। তবে এটি রাখা কখনই শুভ বলে মনে করা হয় না। এটির জন্য মানুষের জীবনে নানার অসুবিধার সম্মুখীন হতে হয়। ভগবান এবং পূর্বপুরুষের ছবি আলাদা রাখবেন। একসঙ্গে কখনোই রাখবেন না। মনে রাখবেন পূর্বপুরুষদের ছবি পুজোর স্থান থেকে দূরে রাখতে হয়। তাতেই আপনার জীবনের নেতিবাচক শক্তি ঘর থেকে বের হবে আর ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারবে ।

কোথায় ছবি লাগাবেন না
পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মৃতিচারণ করতে গিয়ে কখনোই ভুল করে ফেলবেন না। দেয়ালে তাদের ছবি লাগাবেন না। তাহলে আপনার জীবনে বাস্তু ত্রুটি তৈরি হবে। দেয়ালের ছবি বা পূর্বপুরুষদের ছবি লাগালে তাদের জীবনে অনেক অসুবিধা হতে হয়।

পূর্বপুরুষদের ছবি কোথায় রাখবেন
পূর্বপুরুষদের ছবি কাঠের স্ট্যান্ডে রাখুন, তা না হলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় না। বাড়ির মাঝখানে বা শোবার ঘরে বা রান্নাঘরে কখনোই পূর্বপুরুষের ছবি রাখবেন না। এতে আপনার জীবনে আর্থিক ক্ষতি আসতে পারে।

জীবিত ব্যক্তির ছবির সঙ্গে মৃতদের ছবি রাখবেন না
পূর্বপুরুষদের ছবি সব সময় দক্ষিণ দিক করে রাখবেন। জীবিত ব্যক্তির ছবির সঙ্গে পূর্বপুরুষদের ছবি কখনোই রাখবেন না। তাহলে আপনার জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি শুরু হবে।

এমন ছবি লাগাবেন না
এমন অনেক পরিবার রয়েছেন যারা পূর্বপুরুষদের ছবি বাড়িতে লাগান। তবে পূর্বপুরুষদের সব ধরনের ছবি কিন্তু বাড়িতে রাখবেন না। যিনি মারা গেছেন তিনি যেন সরাসরি কারোর দিকে না তাকিয়ে থাকেন এমন ছবি লাগাবেন। তা নাহলে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করবে না, আপনাকে জীবনে নানার অসুবিধার সম্মুখীন হতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications