হলুদ দিয়ে করুন এই সামান্য উপায়, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন

হলুদ দিয়ে করুন এই সামান্য উপায়, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন

হলুদকে আমরা সকলে একটি মশলা বা আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ব্যবহার করে থাকলেও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এর গুরুত্ব অপরিসীম। জ্যোতিষ অনুসারে বিভিন্ন মশলা বা খাদ্য দ্রব্য বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে। ঠিক তেমনই হলুদ বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত। প্রায় সব পূজা ও শুভ কাজে হলুদ ব্যবহার করা হয়, কিন্তু এঁদের মধ্যে ভগবান বিষ্ণুর পূজা হলুদ ছাড়া অসম্পূর্ণ। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে খুশি করতে খুবই কার্যকরী উপাদান হল হলুদ। দেখে নেওয়া যাক এই বিশেষ মশলা দিয়ে সামান্য কী উপায় করলেই ঘুরে যায় ভাগ্যের চাকা।

সাফল্য পাওয়ার উপায়

সাফল্য পাওয়ার উপায়

জীবনে সাফল্য পাওয়ার জন্য হলুদ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখনই কেউ কোনও গুরুত্বপূর্ণ কাজে বাইরে যান, তখন ভগবান গণেশের পায়ে হলুদের টিকা দান করে গেলে সব কাজে সাফল্য পাওয়া যায়। কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে কপালে হলুদের তিলক লাগালে তা খুব শুভ। হলুদ দেওয়া দুধ খেয়ে কাজে গেলে অবশ্যই সফলতা পাওয়া যায়। এছাড়া বিবাহ বা এই ধরনের শুভ ও গুরুত্বপূর্ণ কাজের জন্য বৃহস্পতিবার বেছে নেওয়া ভালো।

 অর্থের সংকট দূর করতে

অর্থের সংকট দূর করতে

অনেক সময় জীবনে কোনও রকম প্রাথমিক কারণ ছাড়াই আর্থিক সংকট এসে থাকে। সেক্ষেত্রে সামান্য কিছু প্রতিকারেই সব মুশকিল আসান হয়। হাতে হলুদ ও অক্ষত চাল নিয়ে বিষ্ণু সহস্রনাম পাঠ করা খুব শুভ। পূর্ণ ভক্তি সহকারে এই পাঠ করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং কিছু দিনের মধ্যেই জীবন থেকে অর্থের সংকট দূর হতে শুরু করবে।

অশুভ শক্তি নাশ

অশুভ শক্তি নাশ

অনেক সময় সব থিক কাজও অশুভ শক্তির জন্য বার বার বাঁধাপ্রাপ্ত হয়। বারবার কাজ খারাপ হতে থাকলে যোগ্য ব্রাহ্মণকে ছোলার ডাল, হলুদ, হলুদ কাপড়, বেসন লাড্ডু দান করা খুব শুভ। এছাড়াও কলা গাছের মূলে হলুদ জলে গুলে তা ছিটিয়ে দিলে কাজের ক্ষেত্রে সব বাধা দূর হবে।

 ধন সম্পত্তি লাভের উপায়

ধন সম্পত্তি লাভের উপায়

একটি লাল কাপড়ে ৫টি গোটা হলুদের গাঁঠ বেঁধে তারপর টাকা রাখার জায়গায় রাখতে হবে। এই কাজ করার সময়ে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে হবে যাতে প্রচুর সুখ এবং সমৃদ্ধি প্রদানের আশীর্বাদ দেন দেবী। এই কাজ করার ঠিক পরের মাসে আবার গিঁট বদলাতে হবে। এছাড়াও, মন্দির ইত্যাদির মতো পবিত্র স্থানের কাছে পুরানো গিঁটগুলি নিয়ে রেখে আসতে হবে। এরকম করতে থাকলে কিছুদিনের মধ্যে আয় বাড়বে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+