জীবনে সফলতা আনতে দীপাবলির দিন মা লক্ষ্মীর পুজো করুন
জীবনে সফলতা আনতে দীপাবলির দিন মা লক্ষ্মীর পুজো করুন
সম্পদের দেবী হিসেবে আমরা মা লক্ষ্মীকেই জানি। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যায় দীপাবলি উৎসব উদযাপিত হয়। চলতি বছরের দীপাবলি উৎসব পড়েছে ২৪ অক্টোবর। এই সময়ে মা লক্ষ্মীর পুজোর করার বিশেষ রীতি রয়েছে। যদি যে পরিবারে এই দিন মা লক্ষ্মীর পুজো করা হয় এবং তাই পরিবারের সদস্যরা ভক্তি ভরে মা লক্ষ্মীকে ডাকেন মা তাদের ওপর বিশেষ কৃপা করে থাকেন। তাদের জীবনের শুভ সময় উপস্থিত হয়। আর্থিক দিকে তাদের জীবনে খুব উন্নতি হয়। তাদের জীবনে কখনোও কষ্ট আসে না। মা লক্ষ্মীর পুজো করার শুভ সময় শুরু হচ্ছে ২৪ অক্টোবর সন্ধে ৭ টা ২ মিনিট থেকে ৮ টা ২৩ মিনিট পর্যন্ত। এই সময়ে প্রদোষ কালের সময়। অন্যদিকে, নিশিতা মুহুর্তা ২৪ অক্টোবর, ১১ টা ৪৬ মিনিট থেকে ১২ টা ৩৭ মিনিট পর্যন্ত।

কোন কোন কাজ করলে মা লক্ষ্মী রেগে যান
তবে দীপাবলির সময় এমন অনেক ভুল করলে মা লক্ষী কিন্তু খুব রেগে যান, সে কখনোই তাহলে কারোর উপর সদয় হবেন না, জেনে নিন কোন কোন কাজ করলে মা লক্ষ্মী খুব রেগে যান।

বাড়ি পরিষ্কার রাখুন
যে বাড়িতে সব সময় ঘরদোর অপরিষ্কার থাকে, ময়লা থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করে না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। তাই মা লক্ষ্মী যাতে রেগে না যান তার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। তাই সকলের সবসময় পরিষ্কার জামা কাপড় পরা উচিত। তাছাড়া ঘর পরিষ্কার রাখা উচিত। এতে আপনার বাড়িতে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে ঘরে প্রবেশ করতে পারবে।

লোভী ব্যক্তির ওপর দেবী রেগে যান
যেসব ব্যক্তি খুব লোভী বা কেউ কাউকে ঠকায় মা লক্ষ্মী তাদের উপর কখনোই কৃপা করেন না। দেবী তাদের ওপর সবসময় রেগে যান। কখনোই তিনি তাদের উপর কৃপা করেন না। তবে যারা খুব পরিশ্রমী, সৎ এবং সকলকে সাহায্য করে মা লক্ষ্মী তাদের উপর বিশেষ কৃপা করে থাকেন।

মদ খাবেন না
যারা দেরি করে ঘুম থেকে ওঠেন বা মদ খান তাদের ওপর মা লক্ষ্মী রেগে যান। তাছাড়া এটা খুব খারাপ অভ্যাস। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। তাদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। আর্থিক দিকে উন্নতি হবে না । জীবনে এগিয়ে যেতে পারেন না।

অহংকার করবেন না
যে সকল ব্যক্তি খুব রাগী বা অহংকারী মা লক্ষ্মী তাদের থেকে সবসময় দূরে থাকেন। এরা এই সমস্ত ব্যক্তিদের আর্থিক দিকে অবনতি হতে পারে। তারা জীবনে কখনোও এগিয়ে যেতে পারে না। মা লক্ষ্মীর কৃপা থেকে তারা বঞ্চিত হন। ব্যবসায় উন্নতি করতে পারবেন না। এক কথায় কোন কাজেই তাদের জীবনে সফলতা আসে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications