দীপাবলির দিনে কোন সময়ে লক্ষ্মী পুজো করলে সংসারে আসবে আর্থিক সুখ, দেখুন

দীপাবলির দিনে কোন সময়ে লক্ষ্মী পুজো করলে সংসারে আসবে আর্থিক সুখ, দেখুন

আজ পালিত হবে দীপাবলি উৎসব, আজকের দিনে তৈরি হচ্ছে পাঁচটি বিশেষ যোগ। এই দিনটি খুব শুভ। এই শুভ যোগে আপনার জীবনেও আসতে পারে সুখ, সমৃদ্ধি। তবে এই দিন মা কালির পাশাপাশি মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করার বিশেষ রীতি রয়েছে। যদি আপনি মা লক্ষ্মীকে আজকে খুশি রাখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজে সাফল্য আসবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। ১৪ বছর নির্বাসন পূর্ণ করার পর ভগবান রামকে স্বাগত জানাতে দীপাবলি উৎসব উদযাপিত হয়েছিল। আর তারপর থেকে পর আজও এই রীতি চলে আসছে। আজ দেশজুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হয় দীপাবলি উৎসব।

অমাবস্যার শুভ সময়

অমাবস্যার শুভ সময়

প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়। চলতি বছরে অমাবস্যা তিথি ২৪ অক্টোবর বিকেল ৫ টা২৭ মিনিট থেকে শুরু হবে ২৫ অক্টোবর বিকেল ৪ টে ১৮ মিনিটে পর্যন্ত চলবে।

লক্ষ্মীর পুজোর শুভ সময়

লক্ষ্মীর পুজোর শুভ সময়

দীপাবলিতে লক্ষ্মীর পুজোর শুভ সময় শুরু হচ্ছে সন্ধে ৬ টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ১৬ পর্যন্ত। এই সময় অর্থাৎ ১ ঘন্টা ২৩ মিনিট লক্ষ্মীপুজো করার শুভ সময়। এসময় প্রদোষ কাল পড়েছে ৫টা ৪৩ মিনিট থেকে রাত ৮ টা ১৬ মিনিট পর্যন্ত। দীপাবলিতে বৃষভ সময়কাল ৬টা ৫৩ মিনিট থেকে ৮ টা ৪৮ মিনিট পর্যন্ত। এই সময় যে সকল ব্যক্তি দীপাবলি উৎসব পালন করেন, তাদের জীবনে সাফল্য বজায় থাকবে। যারা এদিন মা লক্ষ্মীর পুজো করবেন তাঁদের জীবনে সাফল্য আসবে, জীবনে অনেকদূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

কোনদিন হবে সূর্যগ্রহণ

কোনদিন হবে সূর্যগ্রহণ

দীপাবলি আগের দিন ২৪ অক্টোবর শনি তার নিজস্ব রাশি মকর রাশিতে প্রবেশ করেছে। আর দীপাবলির পরে দিন অর্থাৎ ২৫ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে। আর সূর্য গ্রহণ তুলা রাশিতে হবে সেদিন। বুধ, শুক্র, সূর্য, কেতু কিন্তু ইতিমধ্যেই তুলা রাশিতে রয়েছে। এই শুভ সময় দীপাবলিতে অনেক রাশির উপর বিশেষ প্রভাব পড়বে। তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। সকল কাজে সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+