আর্থিক দিকে উন্নতি করতে ও পরিবারকে সুখী করতে মেনে চলুন এই টিপসগুলো

আর্থিক দিকে উন্নতি করতে ও পরিবারকে সুখী করতে মেনে চলুন এই টিপসগুলো

আমাদের নিত্যদিনে চাহিদা মেটাতে নানারকম জিনিসের প্রয়োজন হয়। এমন অনেক ছোট ছোট জিনিস আছে যা ছাড়া আমরা এক পাও হয়তো চলতে পারি না। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যেগুলি বাড়িতে থাকলে বা এমন কাজ করলে আপনার জীবনে সাফল্য তো আসবেই না বরং বাড়িতে তৈরি হবে বাস্তুদোষ। ঘরে নেতিবাচক শক্তিতে ভরে যাবে ও ইতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যাবে। এমন অনেক জিনিস আছে যেগুলি কারোর থেকে বিনা পয়সায় নেওয়া যাওয়া না ও তাঁকে দেওয়াও যায় না। এগুলির জন্য বাস্তুত্রুটি তৈরি হয়। জীবনে কখনোও সাফল্য আসে না। জেনে নিন কোন কোন জিনিস কখনোই কাউকে বিনামূল্যে দান করবেন না।

নুন

নুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয় নুনের সঙ্গে শনি দেবতার সরাসরি যোগ রয়েছে। বলা হয় কোন দরকারে কখনোও কারোর থেকে নুন বিনামূল্যে নেবেন না। যেমনি আপনি কখনো কারোর থেকে নুন নেবেন না, তেমনি অন্য কাউকে বিনামূল্যে নুন দেবেন না। এটি করলে আপনার জীবনে কখনোও সাফল্য আসবে না। আপনার আর্থিক দিকেও অনেক অবনতিও হতে থাকবে।

ছুঁচ

ছুঁচ

ছুঁচ কখনো কারোর থেকে বিনামূল্যে নেবেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয় আপনি যদি কারোর থেকে বিনা পয়সায় ছুঁচ নেন তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সুন্দর সম্পর্ক নষ্ট হবে। আপনার সঙ্গে সকলের ঝামেলা শুরু হবে। সেই সঙ্গে জীবনে আপনি কখনোও সাফল্য ও পাবেন না।

 রুমাল

রুমাল

রুমাল এই ছোট্ট জিনিসটি আমাদের রোজকার ব্যবহৃত জীবনে কাজে লাগে। এই জিনিসটি কখনো বিনা পয়সায় কারোর থেকে নেবেন না। রুমাল কারোর থেকে নিলে তাকে অন্তত এক টাকা হলেও আপনি দিয়ে আসবেন, না হলে তার সঙ্গে আপনার সারা জীবনের মতন সম্পর্ক নষ্ট হয়ে যাবে।

লোহা বা তেল

লোহা বা তেল

জ্যোতিষশাস্ত্রে লোহা ও তেলের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় বলা হয় এটি শনিদেবের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। কখন আপনি কারোর থেকে লোহা বা তেল বিনা পয়সায় নেবেন না এবং কাউকে দানও করবেন না। এতে শনি দেবতা খুব রেগে যান। এতে আপনার আর্থিক দিকে ক্রমশ অবনতি হতে থাকে। শনির কুদৃষ্টিতে আপনার পরিবারে নেমে আসবে নানা রকম অশান্তি। জীবনে কখনোই সাফল্য পাবেন না আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+