ব্যবসা থেকে কেরিয়ারে উন্নতি করতে বাড়িতে রাখুন ময়ূরের পালক, দূর হবে বাস্তুদোষও

জ্যোতিষশাস্ত্রে ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয়, যে বাড়িতে ময়ূরের পালক থাকে তার আর্থিক দিকে খুব লাভ হয়। শুধু তাই নয়, বাস্তুশাস্ত্রেও কিন্তু এর বিশেষ গুরুত্ব রয়েছে।

কারণ ময়ূরের পালক যে বাড়িতে থাকে, সেখানে কখনও বাস্তুদোষের সৃষ্টি হয় না। ময়ূরের পালক কিন্তু কৃষ্ণের পাশে থাকে। তাই যে বাড়িতে কৃষ্ণের পাশে ময়ূরের পালক থাকে, সেই বাড়িতে অর্থপ্রাপ্তি লেগেই থাকে। বাড়িতে ময়ূরের পালক রাখার উপকারিতা সম্পর্কে, জানুন।

peacock feathers

  • আর্থিক দিকে উন্নতি করতে কী করবেন

যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান, তাহলে আপনার বাড়িতে ময়ূরের পালক রাখতে পারেন। তবে এমন জায়গায় রাখবেন যাতে সেটি কেউ দেখতে না পায় বা সেখানে কারোর পা যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন।

  • ব্যবসায় উন্নতি করতে কী করবেন

যদি আপনি ব্যবসায় উন্নতি করতে চান, তাহলে ব্যবসার জায়গায় ময়ূরের পালক রাখবেন। কোনও লাল কাপড়ে মুড়ে এটি আপনার এটি ব্যবসার জায়গায় রাখেন তাহলে আপনার ব্যবসায় খুব উন্নতি হবে। এমনকি নতুন ব্যবসা শুরু করলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন আপনি।

  • সম্পদ বাড়াতে কী করবেন

যদি সম্পদ বাড়াতে চান তাহলে ময়ূরের পালককে আপনি আলমারিতে তুলে রাখুন বা আপনি মা লক্ষ্মীর কাছেও রাখতে পারেন। এতে আপনার সম্পদ হু হু করে বাড়তে থাকবে।

  • বাস্তুদোষ দূর করতে কী করবেন

আপনি জাফরান দিয়ে ময়ূরের পালক রাখতে পারেন বা ময়ূরের পালকের ওপর মা লক্ষ্মীর নাম কিংবা শ্রীকৃষ্ণের নাম লিখতে পারেন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে। এতে আপনার আর্থিক দিকেও লাভ হবে।

  • দাম্পত্য জীবনে সুখী হতে কী করবেন

দাম্পত্য জীবনে সুখ আনতে আপনার শোওয়ার ঘরের কোনও জায়গায় ময়ূরের পালক রেখে দিন। তবে দেখবেন এই ময়ূরের পালক যেন কারোর চোখ না পড়ে। এতে কিন্তু আপনার দাম্পত্য জীবনেও কিন্তু সুখ লেগে থাকবে। পরিবারের কোনও অশান্তি হবে না আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+