ঘরে থাকা এই মশলা দিয়েই বদলে ফেলুন ভাগ্য, কাটান আর্থিক সঙ্কটও, কিন্তু কীভাবে?
জ্যোতিষশাস্ত্রে লবঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই এই লবঙ্গ মশলা হিসেবে রান্নার ব্যবহৃত হয়। ঠিক তেমনই লবঙ্গ দিয়েই মানুষ কিন্তু তার ভাগ্য বদলে ফেলতে পারেন। এমনকি ব্যক্তি আর্থিকদিকে যথেষ্ট লাভ করতে পারেন।
তাছাড়া যদি আপনি আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে চান ও জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে লবঙ্গের এই প্রতিকারগুলি মানতে পারেন। আপনি যদি লবঙ্গ দিয়ে এই কাজগুলি করে থাকেন, তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে, জীবনে কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। এমনকি আপনার জন্মকুন্ডলীতেও অনেক গ্রহ কিন্তু শক্তিশালী হয়ে উঠবে। জানুন কী করবেন।

- জন্মকুন্ডলীতে দুর্বল গ্রহকে শক্তিশালী করতে কী করবেন
যদি আপনার জন্মকুন্ডলীতে কোনও গ্রহ দুর্বল অবস্থায় থাকে, তা আপনার জীবনে নানান সমস্যার সৃষ্টি করে, তা কাটাতে আপনি কিন্তু ২১ টি লবঙ্গ শনিবার দান করতে পারেন বা ১১ টি লবঙ্গ দান করতে পারেন। এতে আপনি জীবনে অনেক উপকার পাবেন। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার। সেই সঙ্গে আপনার রাহু ও কেতুর অশুভ দৃষ্টি আপনার জীবন থেকে চলে যাবে।
- আটকে থাকা টাকা ফেরত পেতে কী করবেন
এমন অনেকেই রয়েছেন, যাদের টাকা অনেকে নিয়েছেন, হয়তো সেই টাকা তারা ফেরত দিচ্ছেন না, এই সমস্যায় যদি আপনিও ভোগেন আর তা থেকে মুক্তি পেতে চান তাহলে অমাবস্যা কিংবা পূর্ণিমার রাতে ১১ টি লবঙ্গ পুড়িয়ে ফেলুন। সম্ভব হলে একটি রুপোর পাত্রে লবঙ্গ পোড়াবেন। এটি করলে আপনার দ্রুতই আটকে থাকা টাকা আপনার হাতে চলে আসবে।
- সব কাজে সফলতা অর্জন করতে কী করবেন
যদি কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে না পারেন, বারবার শুভ কাজেও ব্যর্থ হচ্ছেন, তাহলে প্রথমে শিবলিঙ্গে জল নিবেদন করুন। তারপর দুটি লবঙ্গ শিব ঠাকুরকে নিবেদন করুন। এতে জীবনের সমস্ত বাধা কাটবে, ভগবান শিবের বিশেষ কৃপাও আপনি লাভ করতে পারবেন। এমনকি অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications