নিত্যদিন আপনার করা এই ভুলগুলিতে আপনারই জীবন ছারখার হতে পারে
প্রতিটি মানুষ জীবনে যে সুখী হন তা কিন্তু একদমই নয়। কঠোর পরিশ্রম করলেও অনেকে জীবনে একদমই সুখী হন না। যে কারণে অনেক ব্যক্তির মানসিক চাপও কিন্তু বাড়তে থাকে। চাণক্যের মতে, জীবনে সুখী হতে গেলে প্রথমেই বাস্তুশাস্ত্রের উপর বিশেষ নজর রাখতে হয়।
বাড়িতে যেন বাস্তুত্রুটি না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। জীবনে যদি এই ভুলগুলি আপনি করেন, তাহলে কখনোই আপনি সুখী হবেন না। এমনকি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনার নানান অশান্তি আসবে। জানুন কোন কোন কাজ করবেন না।

- খারাপ কাজে লিপ্ত থাকা
চাণক্যের মতে, যদি আপনার বাড়িতে কোনও ব্যক্তি খারাপ কাজ করেন বা কেউ খারাপ কাজে লিপ্ত থাকেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে কখনোই মা লক্ষ্মী বিরাজ করবেন না। তাছাড়াও আপনার পরিবারের ওপর অশুভ প্রভাব পড়বে।
- ঝগড়া, বিবাদ লেগে থাকে
যে বাড়িতে সব সময় ঝগড়া-বিবাদ লেগে থাকে সেই বাড়িতে কখনই সুখ, শান্তি থাকে না। কোনও কাজেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন না। এমনকি অর্থহানি পর্যন্ত হতে থাকে তাদের।
- মহিলাদের সম্মান না করা
যদি কোনও বাড়িতে মহিলাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়। যদি মহিলাদের সম্মান না করা হয়, তাহলে মা লক্ষ্মী রেগে যেতে থাকেন। এতে সেই ব্যক্তির জীবনে অর্থ সঙ্কট লেগে থাকে। এমন কি মা লক্ষ্মীর ক্রোধের কারণে ব্যক্তির জীবন ছারখার হয়ে ওঠে। তাই কখনোই কোনও মহিলার সঙ্গে দুর্ব্যবহার করবেন না।
- টাকা নিয়ে ঝামেলা
যে পরিবারে টাকা নিয়ে সবসময় ঝামেলার সৃষ্টি হয়। সেই পরিবারের মা লক্ষ্মী ও বিষ্ণু বিরাজ করেন না। যে কারণে তাদের অর্থ ক্ষতি সর্বদাই হতে থাকে। তাই অভাব থাকলেও বাড়িতে অশান্তি করা এড়িয়ে চলুন।
- ঘর পরিষ্কার না করা
যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যে বাড়িতে বাসি ঘরেই খাওয়া-দাওয়া করা হয়, সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না। তাই সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর পরিষ্কার করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications