বসন্ত পঞ্চমীর দিন কোন কোন জিনিস কেনা অত্যন্ত শুভ, দেখুন
চলতি বছরে ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার পড়েছে বসন্ত পঞ্চমী। এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় এই দিনে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন, তা এই দিনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে।
জ্যোতিষশাস্ত্রে বসন্ত পঞ্চমীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে দেবী সরস্বতীর পুজো করা হয়। চলতি বছরে ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার পড়েছে বসন্ত পঞ্চমী। এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় এই দিনে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন, তা এই দিনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন বসন্ত পঞ্চমী পালন করা হয়। এই উৎসব পালনের সঙ্গে সঙ্গে এমন অনেক জিনিস আছে যেগুলো বাড়িতে কিলে জীবনে সাফল্য আসে। দেখে নিন কোন কোন জিনিস কেনা অত্যন্ত শুভ।

বই
বসন্ত পঞ্চমীতে বই কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ এই বিশেষ দিন দেবী সরস্বতীর দিন। আর দেবী সরস্বতীকে আমরা বিদ্যা ও জ্ঞানের দেবী বলেই জানি। তার জন্মবার্ষিকীতে যদি কেউ বই কেনেন তাহলে তার জীবনে সাফল্য নিশ্চিত। এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় খুব মন বসবে এবং তাদের পরীক্ষার রেজাল্ট আরোও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে।
কথিত আছে, এই বিশেষ দিনে ভগবান শিব ও পার্বতীর তিলকোৎসব হয়েছিল এই বিশেষ দিনটি বিয়ের জন্য অত্যন্ত শুভ। এই বিশেষ দিনে যদি কেউ বিয়ে করেন তার জীবনে সর্বদাই সুখ লেগে থাকবে। বিয়ের পাকা কথাও বলে রাখতে পারেন। বসন্ত পঞ্চমীর দিন যেকাজ আপনি করবেন সেই কাজেই আপনার জীবনে সাফল্য আসবে।

হলুদ ফুলের মালা
হলুদ ফুলের মালা কিনে এনে দেবী সরস্বতীকে নিবেদন করতে পারেন, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি পারেন এই দিন আপনি হলুদন রঙের মালার সঙ্গে হলুদ কাপড় নিবেদন করলে দেবী অত্যন্ত খুশি হবেন। আর যদি পারেন বাড়ির প্রধান দরজায় হলুদ রঙের ফুল দিয়ে সাজাতে পারেন। এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। জীবন আপনার সাফল্য আসবে। ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে, নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে।

ময়ূরের পালক
যদি পারেন ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসতে পারেন। এটি অত্যন্ত শুভ। তাছাড়া এটি দেবী সরস্বতীর খুব প্রিয় একটি জিনিস। এটি বাড়িতে রাখলে আপনার সন্তানদের পড়াশোনায় মনোযোগ আরোও বাড়বে। যদি বাড়ির প্রধান দরজায় বা ড্রয়িং রুমে এটি রাখতে পারেন তাহলে খুব ভালো হবে আপনার।

বাদ্যযন্ত্র কিনুন
সরস্বতী দেবীকে শিল্প ও সংগীতের দেবী বলেই আমরা জানি। তাই এই বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে আপনি যেকোনও বাদ্যযন্ত্র কিনতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে সকল ব্যক্তি শিল্প ও সঙ্গীদের সঙ্গে যুক্ত তারা যদি বাদ্যযন্ত্র কেনেন তাদের জীবনে সাফল্য আসবে এবং সমাজে তাদের প্রতিপত্তি ও সম্মান ক্রমশ বৃদ্ধি পাবে।

দেবী সরস্বতীর ছবি বা মূর্তি কিনুন
বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর ছবি বা মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি পারেন এটি উত্তর পূর্ব কোণে রাখতে পারেন। এটি রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি যেমন প্রবেশ করবে তেমন শিশুরা শিক্ষাও লাভ করতে পারবেন।

নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন
বসন্ত পঞ্চমীর দিন নতুন গাড়ি বা যানবাহন আপনি কিনতে পারেন। বাড়িও কিনতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাড়ি কিনলে দেবী লক্ষ্মীর পাশাপাশি দেবী সরস্বতীরও পুজো করা খুব শুভ বলে মনে করা হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications