স্বপ্নে কী আপনি গোলাপ ফুল, আংটি, জ্বলন্ত প্রদীপ দেখছেন, তবে কোন সময়ের ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন
স্বপ্নে কী আপনি গোলাপ ফুল, আংটি, জ্বলন্ত প্রদীপ দেখছেন, তবে কোন সময়ের ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন
প্রতিটি মানুষই অবচেতন মনে যাই ভাবেন তাই তারা স্বপ্ন আকারে দেখেন। স্বপ্ন সকলেই প্রায় কমবেশি দেখে থাকেন। এমন অনেক স্বপ্ন আছে যা ভবিষ্যতের ইঙ্গিত দেয়। আবার এমন অনেক স্বপ্ন আছে যা দেখলে আপনার প্রচুর ধনসম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। আবার অনেক স্বপ্ন আছে যেগুলি দেখলে আপনার জীবনে অশুভ সময়ের ইঙ্গিত। জেনে নিন কোন কোন স্বপ্ন দেখা খুব শুভ।

আংটি পরা দেখা
যদি আপনি স্বপ্নে কোন ব্যক্তিকে আংটি পরতে দেখেন তাহলে আপনার জীবনে খুব শীঘ্রই অর্থ পাওয়ার আশা রয়েছে। সেই সঙ্গে আপনার জীবনে পারিবারিক উন্নতি ও হবে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে।

স্বপ্নে জলন্ত প্রদীপ দেখা
যদি কোনও ব্যক্তি স্বপ্নে দেখেন প্রদীপ জ্বলছে অর্থাৎ স্বপ্নে জলন্ত প্রদীপ দেখা শুভ । এটি শুভ সময়ের ইঙ্গিত দেয়। স্বপ্নশাস্ত্র অনুসারে মনে করা হয়, এই স্বপ্ন যে ব্যক্তি দেখেন তার আর্থিকভাবে অভাব তো হয়ই না। বরং ভবিষ্যতে হঠাৎ করে কোথাও থেকে সম্পত্তি পাওয়ার আশা রয়েছে। শুধু তাই নয় দাম্পত্য জীবনে ও তাদের সুখ বজায় থাকে।

গোলাপ ফুল দেখা খুব শুভ
স্বপ্নে গোলাপ ফুল দেখা খুব শুভ। এটি দেখা মানে আপনার জীবনের শীঘ্রই সুখ আসতে চলেছে। সেইসঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন। গোলাপ ফুল স্বপ্নে দেখলে অর্থনৈতিক দিকে খুব লাভ হয়। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। জীবনে সাফল্য আসবে।

সোনা দেখা শুভ
স্বপ্নে সোনা দেখা ও খুব শুভ বলে মনে করা হয়। সোনা, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্ন দেখলে আপনার হঠাৎ করেই কোথা থেকে আপনি সম্পত্তি পেতে পারেন। আর্থিক দিকে লাভ হতে পারে এবং জীবনের সাফল্য সম্ভাবনা ও রয়েছে।

স্বপ্নে দুধ দেখা খুব শুভ
স্বপ্নে দুধ দেখা খুব শুভ। তাছাড়াও যেকোনও শুভ কাজে আমরা দুধকে ব্যবহার করি। বলা হয়, দেবী লক্ষীর আশীর্বাদের চিহ্ন স্বরূপ। কেউ স্বপ্নে দুধ দেখা খুব ভালো। স্বপ্নশাস্ত্র অনুসারে, এটি দেখলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে খুব শীঘ্রই প্রবেশ করবেন এবং আপনার আর্থিক দিকে অনেক উন্নতি করবেন। কর্মক্ষেত্র থেকে ব্যবসাক্ষেত্রেও আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications