স্ত্রীদের এই বদভ্যাসের কারণেই তাঁদের স্বামীরা জীবনে উন্নতি করতে পারেন না, সুখীও হন না
বিবাহিত জীবনে সকলেই সুখী হতে চান। তবে দাম্পত্য জীবনে সকলের যে সুখ বজায় থাকে, তা কিন্তু নয়। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি লেগেই থাকে। অনেক সময় স্ত্রী এমন অনেক ভুল করে ফেলেন, যে কারণে স্বামীদের জীবনে উন্নতিও হয় না।
আর তার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলতে থাকে। শেষ পর্যন্ত অনেকের ডিভোর্স হয়ে যায়। তবে চাণক্য বলেছেন, দাম্পত্য জীবনে সুখী হতে গেলে স্বামী-স্ত্রী দু’জনের দুজনকেই বোঝা খুব দরকার।

- কোন কোন অভ্যাস মহিলারা ত্যাগ করবেন, জানুন
অনেক সময় স্ত্রীরা এমন অনেক ভুল করে থাকেন, যে কারণে স্বামীরা রাগ করতে শুরু করেন। যা অনেক সময় দুঃখের কারণ হতে থাকে। মহিলারা তার স্বামীকে অকারণে সন্দেহ করেন। বা তার স্বামীর আর্থিকভাবে দুর্বল থাকলে তাকে নানান ভাবে কথা শোনান। যে কারণে তার স্বামীদের মন ভালো থাকে না। সংসারে নেমে আসে অশান্তি। মহিলাদের কোন কোন অভ্যাস স্বামীর জীবনে উন্নতি হতে দেয় না, জানুন।
- ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা
চাণক্যর মতে, মহিলারা তাঁদের স্বামীদের ব্যক্তিগত জীবনে নিয়ে বারবার হস্তক্ষেপ করেন। যে কারণে অচিরেই তাদের সম্পর্ক অনেক সময় ভেঙে যায়। কারণ এই সময়ে স্বামীরা তাদের দায়িত্ব-কর্তব্য পালন করার পরেও তাদের ব্যক্তিত্ব বলে কিছু থাকে না। যে কারণে তাদের জীবনে অনেক সময় অশান্তি হয়। তাছাড়াও স্বামীর জীবনে সুখ থাকে না। এতে স্বামীর জীবনে উন্নতিও হয় না।
- সূর্যাস্তের পর ঘুম থেকে থেকে ওঠা
বলা হয়, মহিলারা সকালে দেরি করে ঘুম থেকে উঠলে বা সন্ধ্যায় সূর্যাস্তের পর শুয়ে থাকলে ঘরে দারিদ্রতা ছাড়ে না। সেই সঙ্গে স্বামীরা যতই পরিশ্রম করুক না কেন, মা লক্ষ্মী ঘরে থাকেন না।
- ময়দা মেখে রাখা
শাস্ত্রে বলা হয়, রুটি করবার জন্য ময়দা মেখে রেখে তা যদি পরে ব্যবহার করা হয় তা কিন্তু একদমই ভালো নয়। এতে ঘরের সুখ সমৃদ্ধি নষ্ট হয়। তাই আগেই সাবধান হোন।
- এই দিনে শ্যাম্পু করা
বৃহস্পতিবার, একাদশী ও অমাবস্যায় মহিলাদের চুলের শ্যাম্পু করা উচিত নয়। এতে মহিলাদের মান, সম্মান নষ্ট হয়। সেই সঙ্গে স্বামীরা জীবনে উন্নতি করতে পারেন না। আর্থিক দিকে তাদের নানান সমস্যায় পরতে হয়।
- রান্নাঘর পরিষ্কার না করা
মহিলারা অনেক সময় নিজেদের কাজ কমাবার জন্য রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করেন না। এতে দেবী লক্ষ্মী কিন্তু খুব রেগে যান। তাতে স্বামীদের উন্নতি হয় না।
- স্বামীকে নিয়ে ঠাট্টা করা
মহিলারা নিজেদেরকে অনেক সময় অনেক বড় বলে মনে করেন। স্বামীদেরকে ঠাট্টা করে পিছিয়ে ফেলেন। যদি আপনি এরকম করেন, তাহলে আপনার পরিবারেও কিন্তু সুখ বজায় থাকবে না। যখন আপনার স্বামী ভুল করবেন বা কোনও খারাপ কথা বললেন, তাকে বোঝাবেন। কিন্তু কখনোই অযথা অন্যায় করবেন না। অপমান করবেন না। তাহলে আপনার স্বামীর জীবনে কখনও উন্নতি করতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications