শুরু হয়েছে হোলাষ্টক, এই সময় শুভ কাজ এড়িয়ে চলুন

শুরু হয়েছে হোলাষ্টক, এই সময় শুভ কাজ এড়িয়ে চলুন

হিন্দু ধর্মে প্রতিটি উৎসব বিশেষ অনুষ্ঠানের মতন। সবাই এই উৎসবে আনন্দে মেতে ওঠেন এবং ভালবেসে সেগুলো পালন করে থাকেন। কথিত আছে এই বিশেষ উৎসবে এমন অনেক জিনিস আছে যা একদমই করা উচিত নয়। তাহলে কিন্তু সংসারে আর্থিক হানি হতে পারে। অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আর মাত্র কয়েকদিন অপেক্ষা তারপরেই প্রতিবছরের মতো এবছরও হিন্দুরা পালন করবে হোলি উৎসব। দোল যাত্রার ঠিক পরের দিনই কিন্তু হোলি উৎসব পালন করা হয়ে থাকে।

১৮ মার্চ হোলি উৎসব

১৮ মার্চ হোলি উৎসব

এ বছর অর্থাৎ ২০২২ সালে হোলি উৎসব পড়েছে ১৮ মার্চ। ৮ দিন আগে থেকে শুরু হয় হোলাষ্টক। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালন করা হয়ে থাকে। এই সময় বেশ কিছু কাজ করতে নেই। হোলির দিন দেবতাদের পুজো করা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হোলাষ্টক। যা চলবে ১৭ মার্চ হোলিকা দহন পর্যন্ত।

 এই সময় দেবতাদের পুজো করা শুভ

এই সময় দেবতাদের পুজো করা শুভ

হোলাষ্টক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে থেকে ভগবানের আরাধনা করা খুব ভালো। কথিত আছে গাছের একটি ডাল মাটিতে পুঁতে ভক্ত প্রহ্লাদ উপস্থাপন করা হয়েছিল। তার উপর একটি রঙিন কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। তার ৪ দিন পর থেকে সেই এলাকায় বিবাহ, গৃহপ্রবেশ-সহ কোন শুভ কাজ করা হয়নি। শুধুমাত্র ঈশ্বরের পূজা করা হয়েছিল। তাই এই সময় কোন শুভ কাজ কখনোই করবেন না। তাহলে সেগুলোতে হয়তো সফল হতে পারবেন না, আফসোস থেকে যাবে।

হোলির দিন কোন কোন যোগ তৈরি হচ্ছে

হোলির দিন কোন কোন যোগ তৈরি হচ্ছে

হোলিতে কিন্তু তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগও। এবছর হোলিতে বৃদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও ধ্রুব যোগ তৈরি হতে চলেছে। বৃদ্ধি যোগে কোন ব্যক্তি যদি শুভ কাজ করে থাকেন উপকার পাবেন। সর্বার্থ সিদ্ধি যোগে যদি কেউ সৎকর্ম করে থাকেন তাহলে পুণ্য লাভ হয়। ধ্রুব যোগ চন্দ্রের জন্য সমস্ত রাশিচক্রের উপর ভাল প্রভাব ফেলে।এই বিশেষ দিনে বুধ-গুরু আদিত্য যোগও তৈরি হতে চলেছে। আর এই শুভ যোগে কোন ব্যক্তি যদি হোলিকার পূজা করে থাকেন তাহলে তাঁর পরিবারে থাকে সুখ, শান্তিও। সেই সঙ্গে সন্তান দীর্ঘায়ু লাভ করে থাকে।

কোন কোন শুভ কাজ করবেন না

কোন কোন শুভ কাজ করবেন না

কোন কোন কাজ করবেন না, জেনে নিন। গৃহপ্রবেশ, অনুষ্ঠান, বাচ্চার নামকরণ, চাকরির পরীক্ষা এগুলো একদমই করবেন না। শুভ কাজে সুফল পাবেন না। যেসব মেয়ের সদ্য বিয়ে হয়েছে অর্থাৎ সদ্য বিবাহিত নারীদের বাপের বাড়িতে থাকা দরকার। সেই জন্য তাঁকে হোলাস্টকের আগেই থেকেই নতুন বিবাহিত মেয়েদের বাপের বাড়িতে নিয়ে আসা হয়। যাতে তাদের ওপর কোনও অশুভ দৃষ্টি পড়তে না পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+