আগামী মাসে কর্মক্ষেত্রে উন্নতি হবে এই রাশির জাতকদের
আগামী মাসে কর্মক্ষেত্রে উন্নতি হবে এই রাশির জাতকদের
আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে খুব ভালো সময় যাবে তা বলা চলে না, তবে খারাপ যাবে সেটাও কিন্তু বলা চলে না, উত্থান পতনের মধ্যে দিয়ে তাদের সময় কাটবে। কর্মক্ষেত্রে তাদের অনেক উন্নতি হবে, তবে সেখানে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। তবেই তারা জীবনে সাফল্য পাবেন। বসের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক বজায় থাকবে। তবে এই সময় মাথা ঠান্ডা রেখে চলতে হবে। এসময় দূরে কোথাও ভ্রমণ করতে গেলে বা বিদেশে যেতে চান সেখানে যেতে পারেন। তবে ১৩ তারিখের আগে কখনোই কিছু কিনবেন না। এতে আপনার জীবনে নানা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

আর্থিক দিকে উন্নতি হবে
আগামী মাসে আপনার আয়ের দিকে খুব ভালো থাকবে। আর্থিক দিকে খুব উন্নতি হবে। যেটি ভাবছেন সেটি করতে পারবেন। পরিবারের সমস্ত সদস্যদের সহায়তা পাবেন। আপনি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনের সুখ আসবে। তবে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলেও হতে পারে। তবে সেই জন্য আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে।

প্রেম জীবনে উন্নতি হবে
এ সময় আপনাদের প্রেম জীবনে খুব উন্নতি হবে। আপনার স্ত্রী আপনার সঙ্গে রোমান্সে তার অনুভূতি জাগবে। একে অপরকে আপনারা বুঝবেন দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝগড়া হলেও হতে পারে। আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন। এতে আপনার দাম্পত্য জীবনে খুব সুখ আসবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন।

চাকরি পরিবর্তন করতে পারেন
যারা অবিবাহিত তাদের এই সময় বিয়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গিনীর সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। তাকে কেনাকাটা করে দিলে তিনি খুব খুশি হবেন এবং আপনার সঙ্গে ভালো ভাবে থাকবেন। আপনি এ সময়ে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বা নতুন ব্যবসা খুলতে পারেন। এতে আপনার জীবনে আর্থিক দিকে খুব উন্নতি হবে। তাছাড়া আপনি যদি দূরে কোথাও যান সেখান থেকে আপনার আর্থিক দিকে লাভ হবার সম্ভাবনা রয়েছে। যদি এই সময় কোনও ব্যক্তি চাকরি পরিবর্তন করেন তাদের জন্য খুব ভালো সময়। আর যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের জীবনে সাফল্য আসার সময় এটি।

স্বাস্থ্যের দিকে নজর দিন
আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন, না হলে আপনার আর্থিক দিকে অবস্থার অবনতি হতে পারে। কারণ আপনার গুপ্ত কোন রোগ বাড়তে পারে। হঠাৎ করে আপনার চোখ ও পেটের সমস্যা হতে পারে। তাই এ সময় বাসি খাবার এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। এ সময় ঠান্ডা লাগাবেন না। ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয় করে করে রাখা আপনার জন্য ভালো হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications