শ্রাবণ মাসে বাম্পার লাভ, জীবনে টাকার ফোয়ারায় ভাসবেন এই রাশির ব্যক্তিরা
শ্রাবণ মাস অত্যন্ত শুভ মাস। হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে, শ্রাবণ মাসের অনেক গুরুত্ব রয়েছে। এই মাসে শিব ঠাকুরের বিশেষ পুজোর আয়োজন করেন সকলে। ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। যা চলবে ২২ অগাস্ট পর্যন্ত।
আর এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। ২৯ জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। গুরু গ্রহ ও চন্দ্রের মিলনেই তৈরি হবে 'গজকেশরী যোগ’।

- বৃষ রাশি
যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের ওপর। দীর্ঘদিন ধরে আপনাদের যে কাজ আটকা আছে, তা হয়ে যাবে। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে আপনার। ব্যবসায়ে যদি কোথাও টাকা আটকে থাকে, সেই টাকা আপনি পেয়ে যাবেন। এই সময়ে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের জন্য অর্থপ্রাপ্তি হতে পারে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। বাড়ি ও কর্মক্ষেত্রে মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। যারা পুরনো চাকরি ছাড়তে চাইছেন তাদের এই সময়ে চাকরি না ছাড়াই ভালো। কারণ তাদের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের কর্মজীবনে খুব সফলতা আসবে। ব্যবসার জন্য শ্রাবণ মাসটি আপনার জন্য অত্যন্ত ভালো হবে। সোনা ব্যবসায় লাভ করতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া গাড়ি-বাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনি আপনার স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। সুখ, সমৃদ্ধি বাড়বে। ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। এই সময় ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসা থেকে কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। বাড়িতে কোনও অতিথি আসতে পারেন। দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এই সময়ে আদালতের মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। বিরোধীরা নিজেরাই আপনার সঙ্গে আপোস করার চেষ্টা করতে পারেন।এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন। তবে অবশ্যই সোমবার করে শিব ঠাকুরের মাথায় জল ঢালবেন। তবেই কিন্তু আপনার ঘুরতে যাওয়ার ইচ্ছা পূরণ হবে ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications