বিষ্ণুর কৃপা পেতে ও আর্থিক দিকে উন্নতি করতে মেনে চলুন এই টিপসগুলি
অনেক সময় আমরা কঠিন পরিশ্রম করার পরেও জীবনে সাফল্য অর্জন করতে পারিনা। তবে এর পেছনে যে কী দায়ী তা হয় আমরা অনেকেই জানিনা। জ্যোতিষশাস্ত্রে বলা হয় অনেক সময় আমাদের জন্ম কুণ্ডলীতে নক্ষত্র, গ্রহ সঠিক স্থানে না থাকার কারণে আমাদের নানার সময় অসুবিধায় পড়তে হয়। তাহলে আমরা যতই পরিশ্রম করি না কেন সেখানে আমাদের জীবনে সাফল্য আসে না ভাগ্যের সহায় আমরা পাই না আর্থিক দিকে অবনতি হয়। তাই বলা হয় যদি আপনার ভাগ্য আপনার সহায় না থাকে এবং আর্থিক দিকে আপনি অনেক দুর্বল থাকেন তাহলে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং বৃহস্পতিবার করে এই কাজগুলি করুন, তাহলে আপনার জীবনের সাফল্য নিশ্চিত হবে।

জীবনে সাফল্য আনতে এই মন্ত্রটি জপ করুন
বৃহস্পতিবারকে আমরা লক্ষ্মী বার বলেই জানি। এই দিন বাবা মা কে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। তবে আপনি বড়দের আশীর্বাদ পাবেন। পারলে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা-মাকে প্রণাম করুন। বড়দের আশীর্বাদই আপনার জীবনের সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে। হিন্দু শাস্ত্রে বলা হয় "গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু দেবো মহেশ্বরা গুরু সাক্ষত পরব্রহ্ম, তসমই শ্রী গুরুভে নমঃ"। এই মন্ত্রটি পাঠ করলে আপনার জীবনে সাফল্য আসবে। আপনি যদি সুখী হতে চান এবং আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে সকালে উঠে বাবা মাকে প্রণাম করুন। বৃহস্পতিবার করে বাবা মাকে প্রণাম করলে মা লক্ষ্মীও আপনার উপর সন্তুষ্ট থাকবে।

এটি মানলে আর্থিক দিকে উন্নতি হবে আপনি
হিন্দু ধর্মে গরুর পুজো করা হয়। এর পাশাপাশি ভগবান বিষ্ণুর খুব প্রিয় হল গরু। তা আমরা সকলেই জানি। যদি জীবনে কখনোও কোন কাজে বাধা আসে, সেই বাধা কাটাতে প্রতি বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবং এই সময় ওম বৃহস্পতি নামো মন্ত্রটি জপ করুন। তারপর বেসনে আটা ও গুড় একসঙ্গে মিশিয়ে গরুকে খাওয়ান। এতে আপনার জীবনে সমস্ত বাধা কেটে যাবে এবং সেই সঙ্গে আপনার জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকেও অনেক উন্নতি করতে পারবেন।

বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা পেতে মেনে চলুন এটি
বৃহস্পতিবার করে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পেতে চাইলে এবং মা লক্ষ্মীকে খুশি করতে চাইলে কলা গাছের পুজো করুন। তবে অবশ্যই বিষ্ণু পুজো করে তবেই কলা গাছের পুজো করবেন। যদি এই সময় আপনি উপবাস করে পুজো করেন, তাহলে খুব ভালো। যদি তা না করতে পারেন তখন তাহলে সকালে ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুর ধ্যান করুন। সেই সঙ্গে গুড়, হলুদ, ফুল ইত্যাদি দেবতাকে নিবেদন করুন। এবং কলার মূল পুড়িয়ে জলে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি জপ করুন। মনে রাখবেন বৃহস্পতিবার কখনোই কলা খাবেন না। তবে আপনার আর্থিক দিকে উন্নতি হবে এবং জীবনে সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications