আর্থিক দিকে উন্নতি করতে মেনে চলুন এই টিপসগুলি

আর্থিক দিকে উন্নতি করতে মেনে চলুন এই টিপসগুলি

জ্যোতিষশাস্ত্র জীবনের সুখী হওয়ার জন্য অনেক টিপসের কথা বলা রয়েছে। সেগুলি যদি মেনে চলা যায় তাহলে জীবনের সৌভাগ্য আসবে। সকল কাজে সাফল্যের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনে অনেক উন্নতি করতে পারবেন। দেখে নিন কোন কোন কাজ করলে আপনার জীবনে সাফল্য আসবে।

এতে আর্থিক দিকে উন্নতি হবে

এতে আর্থিক দিকে উন্নতি হবে

হিন্দু ধর্মে গরুকে খুব বিশেষ বলে মনে করা হয়। তাকে দেবতা রূপে পুজোও করা হয়। বলা হয় গরুর দুধ থেকে গোমূত্র, গোবর অত্যন্ত পবিত্র। পুরান অনুসারে গরুর গাভীতে ৩৩ রকম দেবতা বাস করেন। এই অবস্থায় প্রতিদিন সকালে যদি গরুর এই টিপসগুলি আপনি মেনে চলেন তাহলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে এবং পরিবার আপনার সুখে থাকবেন।

গরুর পুজো করুন

গরুর পুজো করুন

প্রত্যেকদিন সকালবেলা স্নান সেরে গরুর পুজো করুন। এটি করলে দেব-দেবীদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। তাছাড়া মা লক্ষ্মীর বিশেষ কৃপাও আপনি পাবেন। দেবতাদের কৃপায় আপনার পরিবার ধন সম্পত্তিতে ভরা থাকবে। গরুর পুজো করলে আপনার আর্থিক দিকে অবনতি হবে। আপনার জীবনে সাফল্য আসবে। জীবনে এগিয়ে যেতে পারেন।

গরুকে খেতে দিন

গরুকে খেতে দিন

গরুকে প্রত্যেকদিন খাওয়ান। বুধবার করে গরুকে সবুজ ঘাস খাওয়ান। তাহলে আপনার জীবনের যে ঝামেলা রয়েছে তা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। এছাড়া যদি আপনার জন্ম কুণ্ডলীতে বুধ গ্রহ খারাপ অবস্থায় থাকে তাহলে সেও কিন্তু ক্রমশই শক্তিশালী হতে থাকবে। আপনার কর্মক্ষেত্র থেকে ব্যবসাক্ষেত্রে উন্নতি হবে।

 গরুর পিঠে হাত বোলান

গরুর পিঠে হাত বোলান

গরুর পিঠের উপর যে উঁচু স্থানটি রয়েছে সেটিতে যদি আপনি হাত বোলাতে পারেন রোজ একবার করে তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এটি সূর্য কিন্তু নদীর সঙ্গে সম্পর্কিত। তাই আপনার শরীর আরোও সুন্দর এবং সুস্থ থাকবে। কোনও কঠিন অসুখ আপনার হবে না।

এতে গ্রহরা শক্তিশালী হবে

এতে গ্রহরা শক্তিশালী হবে

যদি কোনও ব্যক্তির জন্ম কুণ্ডলীতে কোন গ্রহ দুর্বল হয়। আর সে যদি কালো গরুর পুজো করে তাহলে আপনার গ্রহের দোষ কেটে যাবে এবং আপনার সব গ্রহ আসতে আসতে শক্তিশালী হতে থাকবে। সেই সঙ্গে শত্রুরাদের আপনার ওপর থেকে হিংসাত্মক মনোভাব দূর হবে এবং আপনার জীবনে সাফল্য আসবে। সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+