জীবনে সফলতা আনতে ধনতেরাসের দিন সন্ধায় এই কাজগুলি করুন
জীবনে সফলতা আনতে ধনতেরাসের দিন সন্ধায় এই কাজগুলি করুন
ধনতেরাসের দিন থেকে শুরু হয় দীপাবলি উৎসব। এই সময় মা লক্ষ্মীর পুজো করার একটি বিশেষ রীতি রয়েছে। এদিন ভক্তিভরে দেবীর পুজো করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায় এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। পুজো করার সময় কিছু জিনিস মেনে চলা দরকার। যদি এ সময় আপনি এগুলি না মেনে চলেন বা কাজে কোন ভুল করেন তাহলে আপনার জীবনে আসতে পারে আর্থিক সংকট। জেনে নিন কোন কোন কাজ এই সময়ে করবেন না।

কবে ধনতেরাস উৎসব পালিত হবে
২৩ অক্টোবর চলতি বছরে পালিত হবে ধনতেরাস উৎসব। এই দিন দেবী লক্ষীকে তার প্রিয় জিনিস দিয়ে পুজো করার রীতি রয়েছে। যদি আপনি এগুলো করে থাকেন তাহলে খুশি হন মা লক্ষ্মী। তাহলে সারা জীবন ইতিবাচক শক্তি নিয়ে আপনার ঘরে থাকবেন তিনি এবং এই সময়ে দেবী লক্ষ্মীর পুজোর পাশাপাশি কুবেরও পুজো করার রীতি রয়েছে।

এদিন বাড়ি খালি রাখবেন না
এই দিনে কখনোই বাড়ি খালি রাখবেন না। এই দিনে নিজের বাড়িতে নিজে থাকবেন। ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো করার নিয়ম রয়েছে। বলা হয় ধনতেরাস কেনাকাটা করতে যায় অনেকেই, তাই বাড়ি ফাকা থাকে অনেক সময়। তবে তা কিন্তু মোটেই শুভ নয়। এটাই সন্ধ্যায় বাড়িতে কোন সদস্যকে বাড়িতে রেখে তবেই কেনাকাটা করতে যাবেন, তাহলে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে ঘরে প্রবেশ করবেন।

কাউকে ধার দেবেন না
ধনতেরাসের সন্ধ্যাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে এই দিন সন্ধ্যায় কাউকে ধার দেবেন না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারোর থেকে ধার নেবেনও না। এই দিনটি শুধুমাত্র দেবী লক্ষ্মীর দিন। তাই বাড়িতে লেনদেন করবেন না। না হলে আপনার আর্থিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়বে। চাকরির ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে আপনাকে।

মা লক্ষ্মী সাদা মিষ্টি নিবেদন করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, দেবী লক্ষ্মীর খুব প্রিয় রং সাদা, তাই এই দিন দেবীকে সাদা রঙের পোশাক পরান এবং ধনতেরাসের দিন সন্ধ্যায় সাদা রঙের জিনিস অবশ্যই কাউকে দান করবেন না এবং দেবীকে সাদা রঙের মিষ্টি নিবেদন করুন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন।

ঘরে প্রদীপ জ্বালান
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মা লক্ষী ধনতেরাসের সন্ধ্যায় ঘরে প্রবেশ করেন। তাই এদিন সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালান। সন্ধ্যায় মা লক্ষ্মীর নাম করে প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। পূর্বপুরুষদের নাম করে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান। তবে পূর্বপুরুষের বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে এবং ঘর থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications