মা লক্ষ্মীর কৃপা পেতে ও আর্থিক দিকে উন্নতি করতে মেনে চলুন এই টিপসগুলি
মা লক্ষ্মীর কৃপা পেতে ও আর্থিক দিকে উন্নতি করতে মেনে চলুন এই টিপসগুলি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন অনেকেই রয়েছেন যারা কঠোর পরিশ্রম করার পরেও আর্থিক দিকে উন্নতি করতে পারেন না, সেই সঙ্গে তাদের জীবনে অবনতি যেন লেগেই থাকে। তাদের নানারকম অসুবিধার সম্মুখীন হতে হয়। তারা জীবনে কখনোও সাফল্য পান না। তবে এর পেছনে অনেক কারণ রয়েছে। তা হয়তো আমরা অনেকেই জানিনা বলা হয়। এতে মা লক্ষ্মী অনেক সময় রেগে যান। সেই ব্যক্তির উপর খুশি না থাকে তাহলে মা লক্ষ্মী সেই ব্যক্তির আর্থিক দিকে নানান অবনতি করে। জ্যোতিষাশাস্ত্রে বলা হয় যদি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চান এবং আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।

এটি করলে রাহু ও বুধ গ্রহ শক্তিশালী হবে
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, প্রত্যেকদিন নিয়ম করে স্নান করে যদি পাখিদেরকে আপনি খাওয়ান তাহলে আপনার জন্ম কুণ্ডলীতে যে বুধ ও রাহু গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে তারা শক্তিশালী হবে এবং অর্থ সংক্রান্ত যেকোনোও বিষয়েই আপনি জীবনে সাফল্য পাবেন। আর্থিক দিকে সমস্ত সংকট আপনাকে কেটে যাবে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে।

কালো পিঁপড়েকে খাওয়ান
যদি আপনি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চান, সেই সঙ্গে আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে প্রত্যেক দিন কালো পিঁপড়েকে সকালে চিনি ও ময়দা খেতে দিন। এতে শনির গ্রহ দুর্বল স্থানে থাকলে সেটি শক্তিশালী হবে এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন।

গরুকে এই শাক খাওয়ান
জ্যোতিষশাস্ত্রে গরুর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে হিন্দু ধর্মে গরুকে দেবতারুপেও পুজো করা হয়। যদি কোনও ব্যক্তি প্রত্যেকদিন গরুকে পালং শাক খান তাহলে তার আর্থিক দিকে উন্নতি এবং মা লক্ষ্মীও খুশি হবেন। তাছাড়া গরুকে আপনি রুটিও খাওয়াতে পারেন। এতে নবগ্রহের কৃপা পাবেন আপনি। সেই সঙ্গে আপনার আটকে থাকা সমস্ত কাজও হয়ে যাবে।

এটি করলে মা লক্ষ্মীর কৃপা পাবেন
প্রত্যেকদিন সকালবেলার স্নান করে তুলসী ও সূর্যদেবকে জল নিবেদন করা অত্যন্ত শুভ। এটি করলে সূর্যের দোষ থেকে আপনি মুক্তি পাবেন এবং মা তুলসির আশীর্বাদ আপনি পাবেন। সেই সঙ্গে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। যাতে আপনার আর্থিক দেখে অনেক উন্নতি হবে এবং জীবনে সমস্ত সমস্যা কেটে আপনি সাফল্যের মুখ দেখবেন।

এটি মানুন তাহলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে
বাস্তু দোষ দূর করতে এবং বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করিয়ে নেতিবাচক শক্তি যাতে ঘর থেকে বেরিয়ে যায় তার জন্য আপনি প্রত্যেক দিন ঘর মোছার সময় জলে নুন দিয়ে ঘর মুছবেন। এটি করলে আপনার নেতিবাচক শক্তি দূর হবে এবং বাস্তু দেবতারাও খুশি হন। যার ফলে বাড়িতে সুখ, সমৃদ্ধি বিরাজ করে এবং জীবনে কখনোও অসুবিধার সম্মুখীন হতে হয় না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications