জীবনে সাফল্য আনতে এই কাজগুলি করুন

জীবনে সাফল্য আনতে এই কাজগুলি করুন

জ্যোতিষশাস্ত্রে এমন অনেক কথা বলার হয়েছে যেগুলি মেনে চললে জীবনে আর্থিক দিকে অনেক উন্নতি হয়। তাছাড়া পরিবারের সুখ-সমৃদ্ধি বজায় থাকে । জীবনে সফলতা আসে। আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা কঠোর পরিশ্রম করার পরেও তাদের জীবনে কোন সফলতা আসে না। আর্থিক দিকে তাদের অবনতি হতে থাকে। পারিবারিক ও দাম্পত্য জীবনে তারা সুখী হন না। কিন্তু কেন? এর পেছনে রয়েছে অনেক কারণ। বলা হয় সকালের শুরু যদি খুব ভালো হয়, তাহলে সেই ব্যক্তির সারাদিন খুব ভালো কাটে। সে জীবনে এগিয়ে যেতে পারে। তারা জীবনে কখনোও অসুবিধা সম্মুখীন হতে হয় না। তাহলে জেনে নিন ঘুম থেকে উঠেই কোন কোন কাজ করলে আপনার জীবনের শুভ সময় শুরু হবে এবং প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন।

দেবতার নাম স্মরণ করুন

দেবতার নাম স্মরণ করুন

সকালে ঘুম থেকে উঠে ভগবানের উপাসনা করুন অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই দেবতারের নাম নিন। তাহলে আপনার দিনটি ভালো যাবে। ঘুম থেকে উঠে চোখ খুলেই আপনার ইষ্টদেবকে স্মরণ করুন। তারপর আপনি বিছানা থেকে নীচে নামুন। এটি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে। আপনার গুরু খুশি হবেন। তার আশীর্বাদে আপনি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আর্থিক সংকট আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। প্রত্যেকটি কাজে আপনি সফলতা পাবেন এবং সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।

গায়ত্রী মন্ত্র জপ করুন

গায়ত্রী মন্ত্র জপ করুন

রোজ সকালে স্নান সেরে গায়ত্রী মন্ত্র জপ করুন। সকালে স্নান করার পর যদি আপনি গায়ত্রী মন্ত্র জপ করেন তাহলে আপনার জীবনে খারাপ প্রভাব পড়বে না। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। নেতিবাচক শক্তি দূরে চলে যাবে। সকালে গায়ত্রী মন্ত্র জপ করার পর পুজো করুন। মন দিয়ে দেবতাকে ডাকুন তাহলে দেখবেন আপনার জীবনে সাফল্য নিশ্চিত।

সকালে হাতের তালু দেখুন

সকালে হাতের তালু দেখুন

জোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষী, মা সরস্বতী এবং ভগবান বিষ্ণু প্রত্যেকটি ব্যক্তির হাতের তালুতে থাকেন। তাই সকালে ঘুম থেকে ওঠার পরেই অর্থাৎ চোখ খোলার সঙ্গে সঙ্গে আপনি নিজের হাতে তালুটি দেখেন। তাহলে লক্ষ্মী, সরস্বতী ও বিষ্ণুকে আপনি দেখতে পারবেন। এই তালু দেখার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি জপ করুন। তাহলে দেখবেন আপনার সারাদিনটা খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে গিয়েও আপনি খুব উন্নতি করতে পারবেন। কোন অসুবিধা হবে না। আপনার জীবনের সাফল্য আসবে।

 তুলসী দেবীর পুজো করুন

তুলসী দেবীর পুজো করুন

হিন্দুধর্মে তুলসী দেবীর একটি আলাদা গুরুত্ব রয়েছে। তুলসী পুজোর একটি বিশেষ গুরুত্ব রয়েছে আমরা সকলেই জানি। তাই সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটি কাজে সফলতা আনতে এবং মন পরিষ্কার রাখতে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী দেবীকে জল নিবেদন করুন এবং সেইসঙ্গে তার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। তাহলে দেখবেন আপনার জীবনের সাফল্য নিশ্চিত।

সূর্যদেবকে জল নিবেদন করুন

সূর্যদেবকে জল নিবেদন করুন

তারপর যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সেরে পরিষ্কার ধোঁয়া জামাকাপড় পড়ে সূর্যদেবকে জল নিবেদন করেন তাহলে আপনি শুভ ফল পাবেন । তার সঙ্গে চিনি, লাল, ফুল দেবতাকে অর্পণ করুন। এতে পূর্বপুরুষরা আপনাকে বিশেষ আশীর্বাদ করবে। হ্যাঁ তাদের আশীর্বাদে আপনার সম্মান বৃদ্ধি হবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। সূর্যদেবের বিশেষ কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+