ঘরের কোন দিকে রাখবেন জুতো, রান্নাঘর থেকে শোওয়ার ঘরে জুতো পড়ে ঢোকা কি উচিত?

জুতো ছাড়া আমরা একপাও চলতে পারি না। এমন অনেকেই রয়েছেন যারা বাইরে থেকে এসে এদিক ওদিকে জুতো রেখে দেন । সকলে যে জুতো গুছিয়ে রাখেন, তা কিন্তু একদমই নয়। তবে জুতো বা চটি কখনোই ভুল দিকে রাখা উচিত নয়।

এতে কিন্তু বাস্তুত্রুটির সৃষ্টি হতে পারে। মানসিক শান্তি নষ্ট হতে পারে। এমনকি আপনার জন্মকুণ্ডলীতেও গ্রহরাও ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে। জানুন জুতো সংক্রান্ত এই বাস্তুটিপসগুলি।

shoes rack

  • রান্নাঘরে জুতো পড়ে ঢুকবেন না

অনেকেই কিন্তু জুতো পড়ে রান্নাঘরে ঢোকেন। তবে রান্না করার সময় জুতো পরে রান্না করা একদমই ঠিক নয়। কারণ এটি মা অন্নপূর্ণার জায়গা। এইখানে খাদ্য ও আগুন থাকে বলে জুতো রান্না ঘরে পড়া একদমই উচিত নয়। এতে মা অন্নপূর্ণাকে অসম্মান করা হয় বলে মনে করা হয়। তাছাড়া জুতো পরে রান্না ঘরে ঢুকলে মা লক্ষ্মীও কিন্তু প্রচন্ড রেগে যান। তাই আগেই সাবধান হোন আপনি।

  • শোওয়ার ঘরে জুতো পড়বেন না

অনেকেই শোওয়ার ঘরে জুতো রাখেন বা জুতা পড়ে ঢোকেন। এটি খুব অশুভ। এতে স্বামী- স্ত্রীর মধ্যে অশান্তি ক্রমশ বাড়তে থাকবে। সেই সঙ্গে পরিবারে সকলের সঙ্গে ঝগড়া হতেই থাকে । তাই শোওয়ার ঘরে জুতো একদমই রাখবেন না। এতে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। শোওয়ার ঘরের বাইরে জুতো রাখার চেষ্টা করুন।

  • এদিক ওদিক জুতো রাখবেন না

জুতো কখনোই খুলে এদিক ওদিক রাখবেন না। সঠিক স্থানে জুতো রাখার চেষ্টা করুন। জুতো পূর্ব ও উত্তর দিকে একদমই রাখবেন না। এই দুটি দিকে জুতো রাখা খুব অশুভ। এতে মা লক্ষ্মী রেগে যান। এতে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে।

  • প্রবেশদ্বারের সামনে জুতো রাখবেন না

অনেকেই ঘরে ঢোকার সামনেই জুতো রেখে দেন, সেটিও কিন্তু একদমই উচিত নয়, অর্থাৎ প্রবেশদ্বারের সামনে জুতো রাখবেন না। পশ্চিম দিকেও জুতো খুলে রাখতে পারেন। আবার দক্ষিণ দিকেও জুতো খুলে রাখতে পারেন। এটি করলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+