মা লক্ষ্মীকে খুশি করতে চাইলে বৃহস্পতিবার ঝাঁটা সংক্রান্ত এই টিপসগুলি মেনে চলুন

মা লক্ষ্মীকে খুশি করতে চাইলে বৃহস্পতিবার ঝাঁটা সংক্রান্ত এই টিপসগুলি মেনে চলুন

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবারকে আমরা লক্ষীবার বলেই জানি। তাই এই দিনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যদি এই দিনে কোনোও শুভ কাজ করলে সেই কাজ আপনার অবশ্যই সাফল্য মিলবে। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে ঘরে সুখ , সমৃদ্ধি, শান্তি বিরাজ করবে। শ্রী হরির সঙ্গে মা লক্ষ্মীর একটি সম্পর্ক রয়েছে। যারা মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চান তারা বৃহস্পতিবার করে এমন অনেক কাজ আছে সেগুলি করতে পারেন। তাছাড়া ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক আছে। জেনে নিন বৃহস্পতিবার ঝাড়ু সংক্রান্ত নিয়মগুলি। যেগুলি মানলে আপনার জীবনে সাফল্য আসবে।

লক্ষ্মী ও বিষ্ণুর আরাধনা করুন

লক্ষ্মী ও বিষ্ণুর আরাধনা করুন

বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষীর আরাধনা করা হয়, তাই এই দিনটিকে একটি বিশেষ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে দেবী লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী। তাই এই দিনে অষ্টধাতুর মূর্তি স্থাপন করে লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করলে ঘরে আর্থিক দিক হয়ে উন্নতি হয়। আর এই দিন ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং ঘর থেকে নেতিবাচক শক্তি বিদায় নেয়।

 মন্দিরে ঝাঁটা দান করুন

মন্দিরে ঝাঁটা দান করুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার দিন মন্দিরে একটু নতুন ঝাড়ু দান করলে মা লক্ষ্মী খুশি হবেন এবং আপনার আর্থিক দিকে উন্নতি করবেন। জীবনের সমস্ত পথ আপনার খুলে দেবে।

এদিন বাড়িতে নতুন ঝাঁটা আনুন

এদিন বাড়িতে নতুন ঝাঁটা আনুন

যদি আপনি প্রচুর অর্থ ইনকাম করতে চান তাহলে বৃহস্পতিবার ঘরে একটি ঝাড়ু কিনে আনুন। তবে পুরনো ঝাড়ুটি এমন জায়গায় লুকিয়ে রাখবেন যা কেউ দেখতে না পায়। তবে কখনো বৃহস্পতিবার বাড়ি থেকে ঝাড়ু ফেলবেন না।

নতুন ঝাঁটা দিয়ে বাড়ি ঝাঁট দিন

নতুন ঝাঁটা দিয়ে বাড়ি ঝাঁট দিন

বৃহস্পতিবার নতুন ঝাড়ু কিনে এনে বাড়িঘরে ঝাঁট দিলে মা লক্ষ্মী খুব খুশি হন। তিনি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে এবং সকলে সঙ্গে সকলের ভালো সম্পর্ক বজায় রাখবে।

এতে অসুস্থ ব্যক্তি সুস্থ হন

এতে অসুস্থ ব্যক্তি সুস্থ হন

আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠার পর পুরো ঘর ঝাড়ু দিয়ে তারপর গঙ্গাজল ছিটিয়ে দিন। তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং যে ব্যক্তি অসুস্থ তার শরীর সুস্থ হয়ে যাবে এবং আপনিও প্রত্যেকটি কাজে সফলতা পাবেন।

এটি করলে আপনার দারিদ্রতা কেটে যাবে

এটি করলে আপনার দারিদ্রতা কেটে যাবে

যদি আপনি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান তাহলে বৃহস্পতিবার ব্রাহ্মণকে তিনটি নতুন ঝাঁটা দান করুন। এতে আপনার আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন।

এতে বাড়তি খরচ কমবে

এতে বাড়তি খরচ কমবে

যদি আপনার বাড়তি খরচ বাড়তে থাকে তাহলে আপনি বৃহস্পতিবার নতুন ঝাঁটা কিনে লাল কাপড়ে মুড়িয়ে রেখে কোথাও লুকিয়ে রাখুন। যাতে এটি কেউ দেখতে না পায় এবং জীবনে সাফল্য আসে।

সোনার ঝাঁটা কিনুন

সোনার ঝাঁটা কিনুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবারে একটি ছোট সোনার ঝাড়ু যদি কিনে আপনার ম্যানিব্যাগে রাখতে পারেন তাহলে খুব ভালো। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। আপনার আর্থির দিকেও অনেক উন্নতি হবে।

এতে ভগবান বিষ্ণু খুশি হন

এতে ভগবান বিষ্ণু খুশি হন

যদি আপনি আপনার মনের কোনও ইচ্ছা পূরণ করতে চান তাহলে ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে ঝাড়ু এবং হলুদ সরষের দানা বৃহস্পতিবার নিবেদন করে আসুন এবং আপনার মনের ইচ্ছা দেবতার কাছে জানিয়ে আসুন, দেখবেন আপনার মনের ইচ্ছে পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+