লাভ না লোকসান? জেনে নিন, আগামী বছর কোন রাশির আর্থিক ভাগ্য কেমন হবে
আর্থিক ভাগ্য ২০২২
আর মাত্র দু'দিন পরেই ২০২১ সালকে বিদায় জানিয়ে আসতে চলেছে ২০২২ সাল। নতুন বছর আসার সঙ্গে সঙ্গেই আয় উপার্জন কেমন হবে তা জানতে আগ্রহী থাকেন সবাই। তাছাড়া জীবনে সুখ লাভের অন্যতম প্রধান কারক হল অর্থ তথা ধন সম্পত্তি। তাই আসন্ন বছরকে অর্থ উপার্জন তথা টাকা পয়সা সঞ্চয়ের জন্য ভালো বছর হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তবে রাশিচক্রে সবার সমান ভাবে আর্থিক যোগ একরকম নয়। দেখে নেওয়া যাক ২০২২ সালে কোন কোন রাশির ভাগ্যে রয়েছে বিপুল অর্থলাভের সম্ভাবনা।

মেষ রাশি
আসছে ২০২২ সাল। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর আর্থিক যোগ বেশ ভালোই আছে। গোটা বছর ধরে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এই রাশির ক্ষেত্রে। এপ্রিল মাসে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। ভেবেচিন্তে বিনিয়োগ করলে তা ভালো ফল দেবে। তবে সারা বছর বিভিন্ন কারনে ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বৃষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর আর্থিক দিক থেকে বেশ লাভদায়ক হতে চলেছে। সম্পদের ভাল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং আর্থিক পরিকল্পনা করতে চাইলে তা শুভ ফল দেবে।

মিথুন রাশি
২০২২ সাল আর্থিক দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের জন্য মশ্র ফল দিতে চলেছে। মিথুনের শাসক গ্রহ বৃহস্পতি। তাই আগামী বছর বৃহস্পতির রাশিচক্র পরিবর্তনের কারণে কর্মজীবনে উপকৃত হতে চলেছেন এই রাশির জাতকরা। সেইসঙ্গে বৃহস্পতি আর্থিক বৃদ্ধিতে সাহায্য করবে। তবে আয়ের সঙ্গে ব্যয় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

কর্কট রাশি
নতুন বছর কর্কট রাশির জাতক জাতকাদের জন্য আর্থিক দিক থেকে মোটামুটি শুভ ফল দিতে চলেছে। ১১ তম ঘরে রাহুর অবস্থান আর্থিক দিক মজবুত করবে ও সঞ্চয় বৃদ্ধি করতে সাহায্য করবে। সারা বছরে যদি কিছু বিনিয়োগ করার ইচ্ছা হয় তাহলে তা খুব ভাল ফল দিতে চলেছে।

সিংহ রাশি
এই বছর এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা ভাল থাকবে। পেশাগত জীবনে হঠাৎ উন্নতির কারণে আয় বৃদ্ধির যোগ রয়েছে। সঞ্চয়ের দিক থেকেও এই রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। বন্ধু বা জীবনসঙ্গীর সাহায্যে সঞ্চয় বৃদ্ধি হতে পারে।

কন্যা রাশি
২০২২ সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক পক্ষ মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয় পরিবারের সদস্য এবং বন্ধুদের কাছ থেকে সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে। যে কোনও দামী জিনিসের পাশাপাশি, কোনও সম্পত্তি কেনার যোগও রয়েছে। তবে খরচার দিক একটু বুঝেশুনে করতে হবে।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের ২০২২ সালে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। কিন্তু বিভিন্ন কারনে খরচা বাড়তে পারে। তাই আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করতে পারলে তা ভালো ফল দেবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছর আয়-ব্যয় উভয়ই হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খরচ করতে হতে পারে। পুরনো ঋণ থাকলে তা শোধ করে দেওয়ার চেষ্টা করতে হবে, নাহলে বাড়তে পারে খরচা। এই বছর সম্পত্তি কেনার সম্ভাবনা কম। বৃহস্পতি,চতুর্থ ঘরে থাকার কারণে স্থাবর ও অস্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আগামী বছর অর্থাৎ ২০২২ সাল অর্থনৈতিক দিক থেকে নতুন বছর মিশ্র ফল দিতে পারে। দ্বিতীয় ঘরে শনির অবস্থানের কারণে এই রাশির জাতকরা আগামী বছর অর্থ উপার্জনে সফল হতে পারেন।

মকর রাশি
এই রাশির জাতকদের আগামী বছর আর্থিক ভাবে সুরক্ষিত রাখবে। তবে খরচ বাড়তে পারে। সে বিষয়ে সচেতন থাকা উচিত।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের আর্থিক জীবন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আয় বৃদ্ধি হবে। গহনা এবং রত্ন কেনার যোগ রয়েছে। তবে সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

মীন রাশি
অর্থনৈতিক দিক থেকে ২০২২ সালটি মীন রাশির জাতকদের জন্য ভাল হতে চলেছে। আর্থিক অবস্থারও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতায় জড়াতে পারেন। তবে সারা বছর পরিশ্রম করলে আর্থিক পক্ষ মজবুত হবে।
(এই সব তথ্য সম্পূর্ণভাবে জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications