ভুলেও সন্ধেবেলা এই কাজগুলি করবেন না, জীবনে আসতে পারে আর্থিক সঙ্কট
নিত্যদিন এমন অনেক কাজ আমরা করে থাকি, যা অনেক সময় অজান্তেই ভুল করে ফেলি আমরা। যেগুলোর কারণেই তৈরি হয় বাস্তুত্রুটি। আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে প্রথমেই বাস্তুর দিকে নজর দিতে হবে। যে কারণে এমন অনেক জিনিস রয়েছে কিন্তু আপনারা কখনোই করতে পারবেন না।
ঠিক তেমন সন্ধ্যেবেলা এই কাজগুলো একদমই করবেন না। তাহলে আপনার বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হবে। নেতিবাচক শক্তি বিরাজ করবে আপনার বাড়িতে বিদায় নেবে ইতিবাচক শক্তি। তাই দেখুন কোন কাজ গুলি এড়িয়ে চলবেন।

- টাকা ধার দেবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, সন্ধ্যেবেলা কখনোই কাউকে টাকা ধার দেবেন না বা কারোর থেকে টাকা নেবেন না। সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দিলে সে টাকা আর ফেরত পাওয়া যায় না। এতে আপনার ঋণের বোঝা ক্রমশ বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।
- তুলসী পাতা ছিঁড়বেন না
তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই সন্ধ্যের পরেও তুলসী পাতা ছিঁড়বেন না। এতে খুব রেগে যান মা লক্ষ্মী ও বিষ্ণু। এতে আপনাকে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হতে পারে। পারলে সন্ধেবেলা তুলসী গাছের সামনে একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন। এতে আপনার জীবনে সফলতা আসবে।
- ঝাঁট দেবেন না
সন্ধ্যেবেলা কখনোই ঝাট দেবেন না। এই সময়ে ঝাড়ু দেওয়া খুব অশুভ বলে মনে করা হয়। এই সময় দেবী লক্ষ্মী যেহেতু আপনার বাড়িতে ঢুকবে ইতিবাচক শক্তি নিয়ে, তাই আপনার বাড়িতে এই সময় ঝাঁট না দেওয়াই ভালো। এতে দেবী লক্ষ্মী আপনার ঘর থেকে বিদায় নেবে। তাই সন্ধ্যেবেলা কখনোই ঝাঁট দেবেন না।
- দরজা বন্ধ রাখবেন না
সন্ধ্যেবেলা কখনই বাড়ির মূল দরজা বন্ধ রাখবেন না। সূর্যাস্তের পর দরজা বন্ধ থাকলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এতে আপনার অর্থহানি হবে, আর্থিক সংকটে আপনার জীবন ভরতে থাকবে। এমন কি পরিবারে শান্তি থাকবে না।
- ঝগড়া, অশান্তি করবেন না
বাস্তুশাস্ত্রে বলা হয়, সূর্যাস্তের পর কখনোই কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। এতে দেবী লক্ষ্মী রেগে যান। ঘরে দারিদ্রতা নেমে আসবে। এতে আপনার অর্থহানি হতে পারে। কোনও কাজেই আপনি সফলতা আসবে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications