পিতৃপক্ষের সময় এই জিনিসগুলি কিনলে ধনী ব্যক্তিও হতে পারেন দরিদ্র, ত্রিদোষ কী, জানেন

হিন্দুধর্মে, পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করার বিশেষ গুরুত্ব রয়েছে। তাছাড়া দান করা ও তর্পণ করাও খুব শুভ বলে মনে করা হয়। এই সময় কিন্তু কোনও শুভ কাজ করা যায় না।

তবে এই সময় এমন অনেক কাজ রয়েছে সেগুলি করলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে এমন অনেক জিনিস রয়েছে, যেগুলি কিনলে ত্রিদোষের মুখে পরতে হবে আপনাকে। তাছাড়াও এতে পূর্ব পুরুষেরা খুব রেগে যান।

Pitru paksha

  • ত্রিদোষ

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই পিতৃপক্ষের সময় আপনি যদি এগুলি কেনেন তাহলে পূর্বপুরুষেরা খুব রেগে যান। যে কারণে ত্রিদোষ পান ব্যক্তি। তারা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন। এরা কোনও কাজে এগিয়ে যেতে পারেন না। সংসারে অশান্তি তাদের লেগেই থাকে।

  • কবে থেকে শুরু হবে পিতৃপক্ষ

চলতি বছর ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। যা চলবে অক্টোবর মাসের ২ তারিখ পর্যন্ত। পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে অনেক কাজ করতে হয়। এসময় তাই তাদের তর্পণ করার মতন কাজ করার রীতি রয়েছে। পিতৃপক্ষের সময় কখনোই নতুন বাড়ি, গাড়ি, জামা কাপড় ইত্যাদি কেনা যায় না। এগুলি কেনা খুব অশুভ বলে মনে করা হয়।

  • কোন কোন জিনিস কিনবেন না

ঠিক তেমনি এগুলি ছাড়াও এমন অনেক জিনিস রয়েছে যা কিন্তু আপনি পিতৃপক্ষের সময় ভুলেও কিনবেন না। তাহলে ত্রিদোষ হবে। পূর্বপুরুষেরা খুব রেগে যাবেন। জানুন কোন কোন জিনিস এই সময় কিনবেন না।

  • ঝাঁটা একদম কিনবেন না

পিতৃপক্ষের সময় ঝাঁটা কিনবেন না। কারণ দেবীর লক্ষ্মীর সঙ্গে ঝাঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। পিতৃপক্ষের সময় যদি আপনি ঝাঁটা কেনেন, তাহলে আপনার আর্থিক দিকে ক্ষতি হবে। জীবনে নানান সমস্যা আসবে আপনার। কোনও কাজেই আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না। তাই ভুলেও এই সময় ঝাঁটা কিনবেন।

  • নুন কেনা এড়িয়ে চলুন

আপনাকে যদি নুন কিনতেই হয়, পিতৃপক্ষ শুরু হওয়ার অনেক আগে কিনুন। এই সময়ে নুন কিনবেন না। কারণ, এই সময়ে কখনোই নুন কেনা উচিত নয়। এতে আপনার পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করবে। তাই আগেই সাবধান হোন।

  • সরষের তেল

সরষে তেলের সঙ্গে শনি দেবতার বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ শনি মহারাজের প্রতীক হল সরষের তেল। এই সময় সরষের তেল বাড়িতে আনলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি কখনোই যাবে না। জীবনে অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে। এই তিনটি জিনিস কিনলে ত্রিদোষ পাবেন আপনি। শুধু তাই নয়, এগুলি কিন্তু কাউকে আপনি দানও করতে পারবেন না।

  • কী কী সমস্যা আসে

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ত্রিদোষ যে ব্যক্তির ওপর পড়ে তাঁর কেরিয়ারে কিন্তু খুব সমস্যা আছে, তিনি কোনও কাজেই এগোতে পারেন না। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে সমস্যা আসে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+