ফাল্গুন মাসে এই কাজগুলি করলে আপনার জীবন থেকে আর্থিক সঙ্কট কাটবে

ফাল্গুন মাসে এই কাজগুলি করলে আপনার জীবন থেকে আর্থিক সঙ্কট কাটবে

পঞ্চাঙ্গ মত অনুসারে ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ফাল্গুন মাস শুরু হয়েছে। ফাল্গুন মাসকে বলা হয় আনন্দ -খুশির মাস। এই মাস চলবে ১৮ মার্চ পর্যন্ত। আর এই মাস থেকে আসতে আসতে গরম পরতে শুরু করবে। আবির্ভাব হবে গ্রীষ্মের। এই মাসে শুভ অনুষ্ঠান হয়ে থাকে। বলা হয়ে থাকে এই ফাল্গুন মাস প্রেমের মাস। কারণ, বসন্ত ঋতুর প্রভাবের কারণেই এটি মনে করা হয়ে থাকে। তবুও এই বিশেষ ফাল্গুন মাসে কী কী বিষয় মাথায় রাখা উচিত জেনে নিন।


ঠাণ্ডা জলে স্নান করুন

ঠাণ্ডা জলে স্নান করুন

ফাল্গুন মাসের প্রতিদিন ঠাণ্ডা জল দিয়ে স্নান করা শ্রেয়। খাবারে শস্য দানার ব্যবহার কম করাই ভালো। বেশি করে ফল খেলে শরীরের সুস্থ থাকে। এই মাসে পোশাক রঙিন ও সুন্দর পরা উচিত। নিয়মিত শ্রীকৃষ্ণের পুজো করা ভালো। দেবতাকে পুজোর সময় অনেক ফুল দিন। এই মাসে মাংস-মাছ অল্প খান। নেশা জাতীয় জিনিস থেকে একেবারেই দূরে থাকুন।

দেবতা শিবকে সাদা চন্দন দিন

দেবতা শিবকে সাদা চন্দন দিন

যদি কোনও ব্যক্তির খুব রাগ থাকে বা বিরক্তির মত সমস্যা থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন। জলে চন্দন মিশিয়ে স্নান করুন। যদি কোনও ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে পুরো মাস ধরে দেবতা শিবকে সাদা চন্দন দিন। যদি কারোর খুব আর্থিক সমস্যা থাকে তাহলে ভগবান লক্ষ্মীকে গোলাপ ফুল নিবেদন করুন। উপকার পাবেন।

 শ্রী কৃষ্ণের পুজো করুন

শ্রী কৃষ্ণের পুজো করুন

ফাল্গুন মাসে শ্রী কৃষ্ণের পুজো বিশেষ ফলদায়ক। এই মাসে যারা শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন তারা বিশেষ ভাবে লাভবান হন। সন্তান, যৌবন ও গুরু এই তিন রূপেরই পুজো করতে পারেন। এছাড়াও, এই মাসে, সন্তান লাভের জন্য শ্রী কৃষ্ণের শিশু রূপের পুজো করা শ্রেয়। প্রেম - আনন্দ, ভালোবাসা লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণের যৌবন রূপের পুজো করা উচিত। এছাড়াও জ্ঞান অর্জনের জন্য গুরু কৃষ্ণের পূজা করা উচিত। তাহলে জীবনে আপনি অনেক সুখ পাবেন। হয়ে উঠবেন শ্রেষ্ঠ সুখী মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+