বাড়ির দক্ষিণ দিকে এই জিনিসগুলি রাখলে জীবনে আসতে পারে অর্থ সঙ্কট, কিন্তু কেন?

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে বাড়ির প্রত্যেকটি দিকের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, এমন অনেক জিনিস রয়েছে সেগুলি কিন্তু আপনি বাড়ির চারদিকে রাখতে পারবেন না। এতে কিন্তু বাস্তু দোষের সৃষ্টি হয়। যেমন- হিন্দুধর্মে দক্ষিণ দিককে যম ও পূর্বপুরুষের দিক বলে মনে করা হয়।

তাই এই দিকে কোনও শুভ জিনিস একদমই রাখা উচিত নয়। এতে অর্থহানি হয়। এতে পূর্বপুরুষেরা রেগে যেতে পারেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে এইসব জিনিস রাখবেন না। এতে আপনার পরিবারে নেমে আসতে পারে কঠিন সময়। জানুন কোন কোন জিনিস দক্ষিণ দিকে একদম রাখবেন না।

Diwali

  • জ্বলন্ত প্রদীপ

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাড়ির দক্ষিণ দিকে জ্বলন্ত প্রদীপ কখনোই রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবনের সুখ, সমৃদ্ধি চলে যাবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এমনকি দেবী লক্ষ্মীর কোপে আপনি আর্থিক সমস্যাতেও পড়তে পারেন।

  • জুতো বা চটি

বাড়ির দক্ষিণ দিকে জুতো বা চটি একদমই রাখবেন না। এটি খুব অশুভ। এতে আপনার জন্মকুণ্ডলীতে পিতৃদোষ দেখা দিতে পারে। শুধু তাই নয়, এতে অর্থহানি হতে পারে। কোনও কাজেই শুভ ফল পাবেন না আপনি।

  • তুলসী গাছ

তুলসী গাছ খুব খুব শুভ বলে মনে করা হয় হিন্দুধর্মে। মা লক্ষ্মীর সঙ্গে তুলসী দেবীর বিশেষ যোগ রয়েছে। তাই বাড়ির দক্ষিণ দিকে কখনোই তুলসী গাছ রাখবেন না। এতে লক্ষ্মী দেবী ভীষণ রেগে যান। এই দিকে এই গাছ রাখলে আপনারা প্রত্যেকটি কাজেই অশুভ ফল পাবেন। ভাগ্যের দ্বার বন্ধ হতে থাকবে আপনার। এমন কি পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা লেগেই থাকবে আপনার।

  • ঠাকুরের জিনিস

বাড়ির দক্ষিণ দিকে কখনোই ঠাকুরের জিনিস রাখবেন না। এতে আপনাকে পূর্বপুরুষের ক্রোধের মুখে পড়তে হতে পারে। এতে আপনার জীবনে আসতে পারে চরম বিপদ। সেই সঙ্গে দেবতারাও রেগে যান। তাই আগেই সাবধান হোন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+